বাংলায় করোনা সক্রিয়ের সংখ্যা বেড়ে দেড় লক্ষ ছুঁই ছুঁই! বাড়ল মৃতের সংখ্যাও, উদ্বেগ
বাংলায় করোনা সক্রিয়ের সংখ্যা বেড়ে দেড় লক্ষ ছুঁই ছুঁই! বাড়ল মৃতের সংখ্যাও, উদ্বেগ
বাংলায় করোনা সক্রিয়ের সংখ্যা বেড়ে প্রায় দেড় লক্ষ ছুঁয়ে ফেলল। নতুন বছরের ১৫ দিনের মধ্যেই আকাশ ছুঁল সংক্রমণ। সক্রিয়ের সংখ্যা শিখরে উঠল। একইসঙ্গে বাড়ল মৃতের সংখ্যাও। ফলে করোনার তৃতীয় ঢেউ নিয়ে উদ্বেগ বেড়েই চলেছে বাংলায়। শুক্রবার করোনার বুলেটিন অনুযায়ী, করোনার সংক্রমণের হার সেই ৩০ শতাংশের ঊর্ধ্বেই।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২২৬৪৫। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লক্ষ ৬৩ হাজার ৬৯৭ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২০০১৩। এদিন মৃত্যু হয়েছে ২৮ জনের। এদিন করোনার দৈনিক সংক্রমণের হার ৩১.১৪ শতাংশ হয়েছে।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৮ লক্ষ ৬৩ হাজার ৬৯৭ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ১ লক্ষ ৪৫ হাজার ৪৮৩ জন। এদিন ১৩৯৩০ জন বাড়ল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ২২৬৪৫ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৮৬৮৭ জন। মোট করোনা মুক্ত হলেন ১৬ লক্ষ ৯৮ হাজার ২০১ জন। সুস্থতার রেট হয়েছে ৯১.১২ শতাংশ।

করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ২ কোটি ২২ লক্ষ ৮ হাজার ৬৫০। ১৫৬টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ২৪৬৭৬৩। এদিন টেস্টিং হয়েছে ৭২৭২৫ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ৩১.১৪ শতাংশ।

করোনার টিকাদান
এদিন বাংলায় মোট করোনা টিকা দেওয়া হয়েছে ৪ লক্ষ ৭৬ হাজার ৩০৩ জনকে। এঁদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ লক্ষ ৯৪ জন ৪২৩। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ২ লক্ষ ৪২ হাজার ৪৩ জন। বুস্টার ডোজ পেয়েছেন ৩৯ হাজার ৮৩৭। এখন পর্যন্ত মোট ভ্যাকসিনেশন হয়েছে ১১ কোটি ১৬ লক্ষ ২৬ হাজার ৯৩৭ জনের। প্রথম ডোজ ৬ কোটি ৭৪ লক্ষ ৬০ হাজার ২৮৩ জনের। আর দ্বিতীয় ডোজ ৪ কোটি ৪০ লক্ষ ৩ হাজার ৮৪০ জনের। মোট বুস্টার ডোজ পেয়েছেন ১ লক্ষ ৬২ ৮১৪।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আবার উদ্বেগ বাড়ছে। কলকাতায় করোনা আক্রান্ত ৪২০০০৭। এদিন ৬৮৬৭ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩৭৯১৬৩ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৪০১৮ জন। তারপরেই আছে হাওড়া। হাওড়ায় আক্রান্ত ১১৮৭৭৬ এদিন আক্রান্ত হয়েছেন ১২২৩ জন। দক্ষিণ ২৪ পরগনায় ১৫৩৩ জন বেড়ে হয়েছে ১১৬৭২৮। হুগলিতে ১৩৯৪ জন বেড়ে আক্রান্ত ১০০৮৯২ জন।

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি
শুক্রবারের করোনা বুলেটিন অনুযায়ী সাড়ে ছ-হাজারের বেশি করোনা সংক্রমণ কলকাতায়। উত্তর ২৪ পরগনার সংক্রমণ চার হাজারের উপরে। হাওড়ার সংক্রমণ বেড়েছে একটু কমে ১২০০-র উপরে। প্রায় দেড় হাজারের বেশি দৈনিক সংক্রমণ হয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। হুগলিতে ১৩০০-র বেশি। পশ্চিম বর্ধমানের সংক্রমণ হাজাকেক নিচে নেমেছে। বেড়েছে অন্য জেলার সংক্রমণও। সবথেকে কম সংক্রমণ ৮০ জন কালিম্পংয়ে।












Click it and Unblock the Notifications