বাংলায় টানা আটদিন কমল করোনা সক্রিয়, দৈনিক সংক্রমণের গ্রাফ নিম্নমুখী তিনদিন

বাংলায় টানা আটদিন কমল করোনা সক্রিয়ের সংখ্যা। ২০ নভেম্বর থেকে করোনা সক্রিয়ের সংখ্যা কমতে শুরু করেছিল। ২৭ নভেম্বর শনিবারও তা অব্যাহত। দৈনিক সংক্রমণের গ্রাফও নিম্নমুখী তিনদিন।

বাংলায় টানা আটদিন কমল করোনা সক্রিয়ের সংখ্যা। ২০ নভেম্বর থেকে করোনা সক্রিয়ের সংখ্যা কমতে শুরু করেছিল। ২৭ নভেম্বর শনিবারও তা অব্যাহত। দৈনিক সংক্রমণের গ্রাফও নিম্নমুখী তিনদিন। ২৫ নভেম্বর থেকে টানা টিনদিন কমল সংক্রমণ। শনিবার করোনা টেস্টিং বিগত দিনের তুলনায় একটু কম হল। সংক্রমণের হার দুয়ের নিচেই রয়েছে।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭০১। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লক্ষ ১৪ হাজার ১৫২ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯৪৫০। এদিন মৃত্যু হয়েছে ১১ জনের। এদিন করোনার দৈনিক সংক্রমণের হার কমে ১.৮৯ শতাংশ হয়েছে।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৬ লক্ষ ১৪ হাজার ১৫২ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৭ হাজার ৮২০ জন। এদিন ২৭ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৭০১ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৭১৭ জন। মোট করোনা মুক্ত হলেন ১৫ লক্ষ ৮৬ হাজার ৮৮২ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.৩১ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ২ কোটি ২ লক্ষ ২২ হাজার ৭৪৪। ১৫৪টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ২২৪৬৯৭। এদিন টেস্টিং হয়েছে ৩৭১৮০ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ১.৮৯ শতাংশ।

করোনার টিকাদান

করোনার টিকাদান

এদিন বাংলায় মোট করোনা টিকা দেওয়া হয়েছে ৬ লক্ষ ৭৭ হাজার ৯৩০ জনকে। এঁদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ২ লক্ষ ১৩ হাজার ৫৭৫ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪ লক্ষ ৬৪ হাজার ৩৫৫ জন। এখন পর্যন্ত মোট ভ্যাকসিনেশন হয়েছে ৯ কোটি ৫ লক্ষ ৮১ হাজার ৪০১ জনের। প্রথম ডোজ ৬ কোটি ২৫ লক্ষ ২২ হাজার ৩৯৯ জনের। আর দ্বিতীয় ডোজ ২ কোটি ৮০ লক্ষ ৫৯ হাজার ২ জনের।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আবার উদ্বেগ বাড়ছে। কলকাতায় করোনা আক্রান্ত ৩২৮৩৭৬। এদিন ২১৪ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩৩৩০৩০ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১২৪ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৪২ জন বেড়ে হয়েছে ১০২৭২০। হাওড়ায় আক্রান্ত ১০০৪২১। এদিন আক্রান্ত হয়েছেন ৪৫ জন। হুগলিতে ৬০ জন বেড়ে আক্রান্ত ৮৭৯৯৩ জন।

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

শনিবারের করোনা বুলেটিন অনুযায়ী ২০০-র সামান্য উপরে করোনা সংক্রমণ কলকাতায়, ১০০-র উপরে উত্তর ২৪ পরগনার সংক্রমণ। হুগলিতে সংক্রমণ ৫০-এর ঊর্ধ্বে। বাকি ২০ জেলায় ৫০-এর নিচে করোনার দৈনিক সংক্রমণ। সবথেকে কম সংক্রমণ ১ জন কালিম্পংয়ে। ৮ জেলায় ১০-এর নিচে সংক্রমণ। ৭ জেলায় সক্রিয় ১০০ বা ১০০-এর নিচে। সবথেকে কম সক্রিয় পুরুলিয়ায় মাত্র ১৭ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+