করোনা সক্রিয় আর ৬০০, টানা ১০ দিন মহামারীতে মৃত্যুহীন বাংলা সুস্থতার পথে

বাংলায় করোনা সক্রিয় আর মাত্র ৬০০ জন। টানা ১০ দিন করোনা মহামারীতে মৃত্যুহীন থাকল বাংলা। এই ঘটনায় স্পষ্ট করোনার মহামারী থেকে সুস্থ হতে চলেছে রাজ্য।

বাংলায় করোনা সক্রিয় আর মাত্র ৬০০ জন। টানা ১০ দিন করোনা মহামারীতে মৃত্যুহীন থাকল বাংলা। এই ঘটনায় স্পষ্ট করোনার মহামারী থেকে সুস্থ হতে চলেছে রাজ্য। শুক্রবার সংক্রমণ একটু বাড়লেও সংক্রমণের হার ০.৩০-এ সীমাবদ্ধ থেকেছে। বাংলার করোনা গ্রাফ নিম্নমুখী থাকায় ফিরেছে স্বস্তির আবহ।

করোনা সক্রিয় আর ৬০০, টানা ১০ দিন মৃত্যুহীন বাংলা

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা মাত্র ৪১। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লক্ষ ১৭ হাজার ৩৮৯ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা ২১১৯৭। এদিন বাংলায় করোনা এদিন কোনও প্রাণ কাড়েনি। ৃকরোনায় টানা ১০ দিন মৃত্যুহীন থাকল বাংলা। তা আবারও স্বস্তি দিয়েছে রাজ্যকে।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ২০ লক্ষ ১৭ হাজার ৩৮৯ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা সাড়ে ৬০০-য় নেমে এসেছে। বাংলার ২৩ জেলায় সক্রিয় কমছে। দৈনিক আক্রান্ত ৪১ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৫৩ জন। মোট করোনা মুক্ত হলেন ১৯ লক্ষ ৯৫ হাজার ৫৯২ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.৯২ শতাংশ।

করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ২ কোটি ৪৭ লক্ষ ৭০ হাজার ৩৬৫। রাজ্যের ২৩ জেলার সমস্ত ল্যাবরেটরি মিলিয়ে এদিন টেস্টিং হয়েছে ১৩৮৩৩ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ০.৩০ শতাংশ।]

করোনা সক্রিয় আর ৬০০, টানা ১০ দিন মৃত্যুহীন বাংলা

করোনার টিকাদান
এদিন বাংলায় মোট করোনা টিকা দেওয়া হয়েছে ২ লক্ষ ৪১ হাজার ৪৩৮ জনকে। এঁদের মধ্যে এখন পর্যন্ত মোট ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৭ কোটি ১৫ লক্ষ ৮৫ হাজার ১৩৯ জনের। আর দ্বিতীয় ডোজ ৬ কোটি ৯৯ লক্ষ ৭৫ হাজার ১২৯ জনের। মোট বুস্টার ডোজ পেয়েছেন ১৮ লক্ষ ৯২ হাজার ৬২৫ জন।

কত জন সক্রিয় কে কোথায়
বাংলায় মোট করোনা সক্রিয়ের সংখ্যা বর্তমানে ৬০০ জন। তাদের মধ্যে হোম আইসোলেশনে আছেন অধিকাংশ। ৫৩৮ জন করোনা সক্রিয় হোম আইসোলেশনে রয়েছেন। সেফ হোমে এই মুহূর্তে কেউ নেই। আর হাসপাতালে রয়েছেন মাত্র ৬২ জন। এই ৬৪ জন করোনা মুক্ত হলেই করোনায় মৃত্যুর ঝুঁকি একেবারে কমে যাবে বাংলায়। টানা ১০ দিন মৃত্যুহীন থেকেছে বাংলা।

সুস্থ হওয়ার পথে বাংলা
করোনা সংক্রমণ থেকে সুস্থ হওয়ার পথে অনেকটাই এগিয়ে গিয়েছে বাংলা। এদিন দৈনিক করোনা সংক্রমণ ফের নিম্নমুখী হল। কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদে প্রায় সমস্ত জেলাতেই দৈনিক সংক্রমণ নেমে গিয়েছিল ১০-এর নীচে। এদিন ২৩ জেলায় সংক্রমণ ৪১ জন। গড়ে ২ জনেরও কম । তবে অনেক জেলা থেকেছে সংক্রমণহীন, অনেক জেলায় দুই বা ততোধিক সংক্রমিত হয়েছেন এক দিনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+