বাংলায় করোনা সক্রিয় নামল ২০ হাজারের নিচে, আক্রান্ত কমলেও সংক্রমণের হার বাড়ল
বাংলায় করোনা সক্রিয় নামল ২০ হাজারের নিচে। শনিবারও করোনামুক্তের সংখ্যা দৈনিক সংক্রমণের থেকে বেশি হওয়ায় কমল সক্রিয়ের সংখ্যা।
বাংলায় করোনা সক্রিয় নামল ২০ হাজারের নিচে। শনিবারও করোনামুক্তের সংখ্যা দৈনিক সংক্রমণের থেকে বেশি হওয়ায় কমল সক্রিয়ের সংখ্যা। এদিন দৈনিক আক্রান্তের সংখ্যা আরও কমলেও সংক্রমণের হার বেড়ে সাড়ে তিন শতাংশের উপরে উঠে গেল। টানা ২২ দিন দৈনিক মৃতের সংখ্যা ৩০-এর ঊর্ধ্বে।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৩৪৫। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লক্ষ ৫ হাজার ৩৭ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২০৭৮৯। এদিন মৃত্যু হয়েছে ৩১ জনের। এদিন করোনার দৈনিক সংক্রমণের হার ৩.৬৬ শতাংশ হয়েছে।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ২০ লক্ষ ৫ হাজার ৩৭ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ১৯ হাজার ২৭৬ জন। এদিন ৯৩৭ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ১৩৪৫ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ২২৫১ জন। মোট করোনা মুক্ত হলেন ১৯ লক্ষ ৬৪ হাজার ৯৭২ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.০০ শতাংশ।

করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ২ কোটি ৩৪ লক্ষ ৬১ হাজার ৬৯। ১৬১টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ২৬০৬৭৯। এদিন টেস্টিং হয়েছে ৩৬৭২২ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ৩.৬৬ শতাংশ।

করোনার টিকাদান
এদিন বাংলায় মোট করোনা টিকা দেওয়া হয়েছে ২ লক্ষ ৭০ হাজার ৬১২ জনকে। এঁদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ২০ হাজার ৯২৩। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ২ লক্ষ ১৭ হাজার ৩৯ জন। বুস্টার ডোজ পেয়েছেন ৩২ হাজার ৬৫০। এখন পর্যন্ত মোট ভ্যাকসিনেশন হয়েছে ১২ কোটি ২২ লক্ষ ৪০ হাজার ২৪৮ জনের। প্রথম ডোজ ৬ কোটি ৯১ লক্ষ ৮০ হাজার ৭০৩ জনের। আর দ্বিতীয় ডোজ ৫ কোটি ১৯ লক্ষ ৬৮ হাজার ৬৩৩ জনের। মোট বুস্টার ডোজ পেয়েছেন ১০ লক্ষ ৯০ হাজার ৯১২।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আবার উদ্বেগ বাড়ছে। কলকাতায় করোনা আক্রান্ত ৪৪৫৫৭৫ এদিন ১৫৯ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৪০১৪৫৪ জন। এদিন আক্রান্ত হয়েছেন ২২৩ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৫৩ জন বেড়ে হয়েছে ১২৬৬৮৮। হাওড়ায় আক্রান্ত ১২৪৬৫১। এদিন আক্রান্ত হয়েছেন ৪৫ জন। হুগলিতে ৪২ জন বেড়ে আক্রান্ত ১০৭৫২৬ জন।

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি
শনিবারের করোনা বুলেটিন অনুযায়ী দৈনিক আক্রান্তের সংখ্যায় কলকাতাকে টেক্কা দিয়ে এদিন আবার সবার উপরে উত্তর ২৪ পরগনা। কলকাতার সংক্রমণ ২০০-র নীচে, কিন্তু উত্তর ২৪ পরগনা ২০০-র উপরে। হাওড়া ও হুগলির সংক্রমণ এদিন ৫০-র নিচে এবং দক্ষিণ ২৪ পরগনার করোনা সংক্রমণ ৫০-এর উপরে। সবথেকে কম সংক্রমণ ১৪ জন ঝাড়গ্রামে।












Click it and Unblock the Notifications