করোনায় স্বস্তি, বাংলায় সক্রিয়ের সংখ্যা কমে ৯ হাজার! টেস্টিংয়ের সঙ্গে সংক্রমণ কমে ৫০০

করোনায় স্বস্তি, বাংলায় সক্রিয়ের সংখ্যা কমে ৯ হাজার! টেস্টিংয়ের সঙ্গে সংক্রমণ কমে ৫০০

করোনা সক্রিয়ের সংখ্যা হ্রাসে বাংলার বাড়ল স্বস্তি। তবে সোমবার বাংলায় করোনা সংক্রমণ কমল ঠিকই, কিন্তু ফের টেস্টিং ৩০ হাজারের নিচে নামিয়ে দেওয়া হল। সংক্রমণ কমে ৫১০ হওয়ায় সুস্থতার সঙ্গে ফারাক বাড়ল এদিন। তার ফলে বাংলায় করোনা সক্রিয়ের সংখ্যা ৯ হাজারের নিচে নামল। সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, করোনার পরীক্ষা বেশ খানিকটা কমায় দৈনিক সংক্রমণ কমল, কিন্তু বাড়ল মৃতের সংখ্যা।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫১০। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৪৮ হাজার ৫৮ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮৪৩৪। এদিন মৃত্যু হয়েছে ১১ জনের। করোনার টেস্টিং কম হওয়ায় দৈনিক সংক্রমণের হার বাড়ল অনেকটাই। মাস খানেকেরও বেশি সময় ধরে একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে পরিস্থিতি।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৫ লক্ষ ৪৮ হাজার ৫৮ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৮ হাজার ৯২২ জন। এদিন ১৪৮ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৫১০ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৬৪৭ জন। মোট করোনা মুক্ত হলেন ১৫ লক্ষ ২০ হাজার ৭০২ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.২২ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৬৯ লক্ষ ৬৭ হাজার ৯৩০। ১৩৯টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ১৮৮৫৩৩। এদিন টেস্টিং হয়েছে ২৭৫০৩ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সক্রিয়ের হার ১.৮৫ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আগের থেকে একটু উদ্বেগ কমেছে। কলকাতায় করোনা আক্রান্ত ৩১২৭৭৬। এদিন ৮১ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩২১৭৪৬ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৭৯ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৩৭ জন বেড়ে হয়েছে ৯৭৬৪৯। হাওড়ায় আক্রান্ত ৯৫৫৭১। এদিন আক্রান্ত হয়েছেন ৩৪ জন। হুগলিতে ২২ জন বেড়ে আক্রান্ত ৮২৯০৯ জন।

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

সোমবারের করোনা বুলেটিনে ৫০-এর উপরে করোনা সংক্রমণ বাংলার ৩ জেলায়। কলকাতা, উত্তর ২৪ পরগনা ও দার্জিলিংয়ে ৫০ বা তার বেশি আক্রান্ত হয়েছেন করোনায়। তবে কলকাতার সংক্রমণ ১০০-র নিচে নেমে গিয়েছে। কলকাতায় সংক্রম ৮১, উত্তর ২৪ পরগনায় সংক্রমিতের সংখ্যা ৭৯। আর দার্জিলিংয়ে ৫১ জন আক্রান্ত। সবথেকে কম সংক্রমণ ১ জন পুরুলিয়ায়। ৫ জেলায় ১০০ নিচে সক্রিয়।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+