বাংলায় সক্রিয় ১৩ হাজারের সামান্য বেশি, করোনায় স্বস্তি দিয়ে ১০-এর নিচে মৃত্যু
করোনার দৈনিক সংক্রমণ আরও কমল বাংলায়! ফিরছে স্বস্তি। মঙ্গলবার করোনার দৈনিক সংক্রমণ ৮৮২। সেইসঙ্গে বাংলায় সক্রিয়ের সংখ্যাও কমে সাড়ে ১৩ হাজারের সামান্য নিচে।
বাংলায় করোনা সক্রিয় আর ১৩ হাজারের সামান্য বেশি। করোনায় স্বস্তি দিয়ে ১০-এর নিচে নামল মৃতের সংখ্যা। শনিবারের করোনা বুলেটিনে ফিরল বেশ খানিকটা স্বস্তি। এদিন করোনার দৈনিক সংক্রমণ সামান্য বেড়ে ৮৯৯ হয়েছে। তবে সক্রিয়ের সংখ্যা কমে ১৩ হাজারের সামান্য উপরে রয়েছে। মৃতের সংখ্যা কমে হয়েছে ৮।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৮৯৯। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ১৭ হাজার ৩৮০ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭৯৮৮। এদিন মৃত্যু হয়েছে ৮ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৫ লক্ষ ১৭ হাজার ৩৮০ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ১৩ হাজার ৩৩৩ জন। এদিন ১৫১ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৮৯৯ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১০৪২ জন। মোট করোনা মুক্ত হলেন ১৪ লক্ষ ৮৬ হাজার ৫৯ জন। সুস্থতার রেট হয়েছে ৯৭.৯৪ শতাংশ।

করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৫০ লক্ষ ৮৬ হাজার ৮৫৬। ১২৬টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ১৬৭৬৩২। এদিন টেস্টিং হয়েছে ৫৭০১০ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সক্রিয়ের হার ১.৫৮ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আগের থেকে একটু উদ্বেগ কমেছে। কলকাতায় করোনা আক্রান্ত ৩০৯৫৬৫। এদিন ৬২ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩১৭৯০৮ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৮৮ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৪২ জন বেড়ে হয়েছে ৯৫৪২১২। হাওড়ায় আক্রান্ত ৯৩৯৬২। এদিন আক্রান্ত হয়েছেন ৪৫ জন। হুগলিতে ৪৯ জন বেড়ে আক্রান্ত ৮১১০৩ জন।












Click it and Unblock the Notifications