কলকাতায় ফের সক্রিয় বাড়ছে, উদ্বেগ কমছেই না বাংলার ৫ জেলায়, একনজরে পরিসংখ্যান
কলকাতায় ফের সক্রিয় বাড়ছে, উদ্বেগ কমছেই না বাংলার ৫ জেলায়, একনজরে পরিসংখ্যান
কলকাতায় ফের সক্রিয় বাড়ছে। সংক্রিয় বাড়ছে কলকাতা-সংলগ্ন বাংলার ৫ জেলায়। উদ্বেগ কমছেই না কিছুতেই। কলকাতা ও শহরতলির পাঁচ জেলাই বাংলার কপালে চিন্তার ভাঁজ বাড়িয়েছে। কলকাতায় সক্রিয়ের সংখ্যা কমে ২১০০-র ঘরে নেমে এলেও, বিগত তিনদিন ধরে ফের বাড়ছে সক্রিয়। উত্তর ২৪ পরগনার করোনা সক্রিয়ের সংখ্যা বেড়ে চলেছে। একইসঙ্গে রাজ্যে মৃত ১৪ জনের মধ্যে এই দুই জেলাতেই ৯ জনের মৃত্যু হয়েছে। কলকাতার বাইরের জেলায় করোনা কমতির দিকে।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
শুক্রবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৮৬০। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ২৩৩ জন। উত্তর ২৪ পরগনায় ১৪৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতার সংক্রমণ সবথেকে বেশি এদিনও। কলকাতার দৈনিক সংক্রমণ তিনশোর কাছাকাছি পৌঁছে গিয়েছিল। উত্র ২৪ পরগনার সংকর্মণ ১৫০-এর উপরে। সক্রিয়ের সংখ্যায় কলকাতা ২১০০-র ঘরে নামলেও ফের তা বাড়তে শুরু করেছেন। আর উত্তর ২৪ পরগনা ১৪০০-র কাছে সক্রিয়।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩২৫১০৪ । এদিন কলকাতায় ২৩৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৫১৯০ জনের। এদিন মৃত্যু হয়েছে ৪ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩১৭৭৬২ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২১৫২ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ২২০ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩৩০৯৫০ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৪৮ জন। মৃত্যু হয়েছে মোট ৪৮৭৬ জনের। এদিন মৃত্যু হয়েছে ৫ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩২৪৬৮৯ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৩৮৫ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১৪২ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৭৬ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১০১৭১৪ জন। হাওড়ায় আক্রান্ত ৯৯৫০৪ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৫১ জন। হুগলিতে ৭২ জন বেড়ে আক্রান্ত ৮৭০৪৮ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ৬ জন, কোচবিহারে ১৬ জন, দার্জিলিংয়ে ৪৪ জন, কালিম্পংয়ে ৯ জন, জলপাইগুড়িতে ১০ জন, উত্তর দিনাজপুরে ২ জন, দক্ষিণ দিনাজপুরে ২০ জন, মালদহে ৬ জন, মুর্শিদাবাদে ৩ জন, নদিয়ায় ৩৪ জন, বীরভূমে ১৮ জন, পুরুলিয়ায় ৪ জন, বাঁকুড়ায় ১৮ জন, ঝাড়গ্রামে ৪ জন, পশ্চিম মেদিনীপুরে ১৯ জন, পূর্ব মেদিনীপুরে ১৬ জন, পূর্ব বর্ধমানে ১৯ জন, পশ্চিম বর্ধমানে ৩২ জন আক্রান্ত হয়েছেন এদিন।












Click it and Unblock the Notifications