কলকাতা-সহ বাংলার ৫ জেলায় করোনার উদ্বেগ, বাড়ছে সক্রিয়ও! একনজরে পরিসংখ্যান
কলকাতা-সহ বাংলার ৫ জেলায় করোনার উদ্বেগ, বাড়ছে সক্রিয়ও! একনজরে পরিসংখ্যান
কলকাতা-সহ বাংলার ৫ জেলায় করোনার উদ্বেগ বাড়ছে। এদিন কলকাতাতেও সক্রিয় বেড়েছে। দৈনিক সংক্রমণ বাড়ছে কলকাতা-সংলগ্ন বাংলার ৫ জেলায়। উদ্বেগ কমছেই না কিছুতেই। কলকাতা ও শহরতলির পাঁচ জেলাই বাংলার কপালে চিন্তার ভাঁজ বাড়িয়েছে। কলকাতায় সক্রিয়ের সংখ্যা কমে ২১০০-র ঘরে নেমে এলেও, এদিন ফের সক্রিয় বেড়ে ২১৫০ পেরিয়ে গেল। তবে উত্তর ২৪ পরগনার করোনা সক্রিয় এদিন কমেছে। তবে এদিন রাজ্যে ৭ জনের মৃত্যু হয়েছে।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
রবিবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৮৭৫। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ২৩৮ জন। উত্তর ২৪ পরগনায় ১৪০ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতার সংক্রমণ সবথেকে বেশি এদিনও। কলকাতার দৈনিক সংক্রমণ তিনশোর কাছাকাছি পৌঁছে গিয়েছিল। উত্র ২৪ পরগনার সংকর্মণ ১৫০-এর উপরে। সক্রিয়ের সংখ্যায় কলকাতা ২১০০-র ঘরে নামলেও ফের তা বাড়তে শুরু করেছে। আর উত্তর ২৪ পরগনা ১৪০০-র সামান্য নিচে।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩২৫৫৫৯। এদিন কলকাতায় ২৩৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৫১৯৫ জনের। এদিন মৃত্যু হয়েছে ২ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩১৮২০৭ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২১৫৭ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ২২৩ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩৩১২৪১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৪০ জন। মৃত্যু হয়েছে মোট ৪৮৭৯ জনের। এদিন মৃত্যু হয়েছে ১ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩২৪৯৭৭ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৩৮৫ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১৪৫ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৭১ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১০১৮৫৯ জন। হাওড়ায় আক্রান্ত ৯৯৬৩৮ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৬৩ জন। হুগলিতে ৬৭ জন বেড়ে আক্রান্ত ৮৭১৯৪ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ৩ জন, কোচবিহারে ৯ জন, দার্জিলিংয়ে ৩২ জন, কালিম্পংয়ে ৭ জন, জলপাইগুড়িতে ৯ জন, উত্তর দিনাজপুরে ৮ জন, দক্ষিণ দিনাজপুরে ২৬ জন, মালদহে ২১ জন, মুর্শিদাবাদে ৭ জন, নদিয়ায় ৪৯ জন, বীরভূমে ১৯ জন, পুরুলিয়ায় ১ জন, বাঁকুড়ায় ২২ জন, ঝাড়গ্রামে ৩ জন, পশ্চিম মেদিনীপুরে ১৮ জন, পূর্ব মেদিনীপুরে ১১ জন, পূর্ব বর্ধমানে ১৬ জন, পশ্চিম বর্ধমানে ৩৫ জন আক্রান্ত হয়েছেন এদিন।












Click it and Unblock the Notifications