কলকাতায় সক্রিয় কমল বাংলায় করোনার বাড়বাড়ন্তের মাঝে, একনজরে ২৩ জেলার পরিসংখ্যান

কলকাতায় সক্রিয় কমল বাংলায় করোনার বাড়বাড়ন্তের মাঝেও। এখনও পর্যন্ত কলকাতার দৈনিক সংক্রমণ সবথেকে বেশি। কলকাতার ধারেকাছে একমাত্র রয়েছে উত্তর ২৪ পরগনা ও শহরতলির বাকি তিন জেলা।

কলকাতায় সক্রিয় কমল বাংলায় করোনার বাড়বাড়ন্তের মাঝেও। এখনও পর্যন্ত কলকাতার দৈনিক সংক্রমণ সবথেকে বেশি। কলকাতার ধারেকাছে একমাত্র রয়েছে উত্তর ২৪ পরগনা ও শহরতলির বাকি তিন জেলা। ২৩ জেলার পরিসংখ্যানে ৫ জেলা বাদে বাকি ১৮ জেলায় এখনও নিয়ন্ত্রণে রয়েছে দৈনিক সংক্রমণ ও সক্রিয়ের সংখ্যা। কলকাতায় সক্রিয়ের সংখ্যা কমে ২১৫০-র নিচে নেমে এসেছে। উত্তর ২৪ পরগনার করোনা সক্রিয়ের সংখ্যা বেড়ে ১৪০০-র কাছাকাছি।

কলকাতায় সক্রিয় কমল বাংলায় করোনার বাড়বাড়ন্তের মাঝেও

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
শনিবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৮৭২। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ২১৭ জন। উত্তর ২৪ পরগনায় ১৫১ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতার সংক্রমণ সবথেকে বেশি এদিনও। কলকাতার দৈনিক সংক্রমণ কমে ২১৭ হয়েছে। যদিও বাংলার সংক্রমণ বেড়ে ৯০০-র কাছাকাছি পৌঁছেছে। উত্র ২৪ পরগনার সংকর্মণ ১৫০-এর উপরে আবার। সক্রিয়ের সংখ্যায় কলকাতা কমছে, বাড়ছে উত্তর ২৪ পরগনা সক্রিয়। এখন সক্রিয় ১৪০০-র কাছে। শহরতলির বাকি তিন জেলা হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনার সক্রিয় ৬০০-র উপরে।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩২৫৩২১। এদিন কলকাতায় ২১৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৫১৯৩ জনের। এদিন মৃত্যু হয়েছে ৩ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩১৭৯৮৪ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২১৪৪ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ২২২ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩৩১১০১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৫১ জন। মৃত্যু হয়েছে মোট ৪৮৭৮ জনের। এদিন মৃত্যু হয়েছে ২ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩২৪৮৩২ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৩৯১ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১৪৩ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৭৪ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১০১৭৮৮ জন। হাওড়ায় আক্রান্ত ৯৯৫৭৫ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৭১ জন। হুগলিতে ৭৯ জন বেড়ে আক্রান্ত ৮৭১২৭ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ৫ জন, কোচবিহারে ১২ জন, দার্জিলিংয়ে ১২ জন, কালিম্পংয়ে ৫ জন, জলপাইগুড়িতে ১৪ জন, উত্তর দিনাজপুরে ১২ জন, দক্ষিণ দিনাজপুরে ২১ জন, মালদহে ২৪ জন, মুর্শিদাবাদে ৫ জন, নদিয়ায় ৪৩ জন, বীরভূমে ২২ জন, পুরুলিয়ায় ১ জন, বাঁকুড়ায় ৩০ জন, ঝাড়গ্রামে ৬ জন, পশ্চিম মেদিনীপুরে ১০ জন, পূর্ব মেদিনীপুরে ৯ জন, পূর্ব বর্ধমানে ২২ জন, পশ্চিম বর্ধমানে ২৭ জন আক্রান্ত হয়েছেন এদিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+