কলকাতায় নয়া স্ট্রেনে আক্রান্ত আরও এক, করোনা টিকার ড্রাইরান রাজ্যে কোন কোন জায়গায় জেনে নিন
কলকাতায় নয়া স্ট্রেনে আক্রান্ত আরও এক, করোনা টিকার ড্রাইরান রাজ্যে কোন কোন জায়গায় জেনে নিন
করোনা ভাইরাসের টিকাকরণের ড্রাইরানের প্রস্তুতি প্রায় শেষ। আগামিকাল অর্থাৎ শনিবার থেকেই গোটা দেশে শুরু হয়ে যাবে করোনা টিকা করণের ড্রাই রান বা মহড়া। উত্তর ২৪ পরগনার তিন জায়গায় হবে ড্রাই রান। আমডাঙা, মধ্যমগ্রাম এবং দত্তাবাদে হবে করোনা ভ্যাকসিনের ড্রাই রান। ড্রাইরান শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগেই গোটা দেশে করোনা ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে ড্রাগ কন্ট্রোলার অব উন্ডিয়া। অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে সরকার।

করোনা ভ্যাকসিনের অনুমোদের সঙ্গে সঙ্গে নতুন বছরে প্রাপ্তি। উচ্ছ্বাসে গোটা দেশবাসী। প্রথম পর্যায়ে স্বাস্থ্যকর্নমীদের আগে করোনা ভ্যাকসিন দেওয়া হবে। তারপরে দেওয়া হবে করোনা আক্রান্ত রোগীদের। তারপরে প্রবীণ ও শেষে পাবেন দুর্বলরা। তারমধ্যেই চলছে করোনা ভ্যাকসিন মহড়া শুরু হয়ে যাবে। গোটা দেশেই চলবে এই ড্রাই রান। প্রাথমিক ভাবে ২৫ জনের শরীরে করোনা ভাইরাসের টিকা দেওয়া হবে। সকাল ৯টা থেকেই শুরু হয়ে যাবে ড্রাইরানের কাজ। তারজন্য আড়াইহাজার স্বাস্থ্যকর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ৮টি জেলায় ইতিমধ্যেই ট্রায়াল রান হয়ে গিয়েছে। ফাইনাল ট্রায়ালের জন্যই এই ড্রাই রান বলে জানানো হয়েছে।
গোটা দেশে টিকাকরণ শুরু হওয়ার আগেই এই ড্রাইরান দিয়ে মহড়া দেওয়া হচ্ছে। সব দিক ঠিক থাকলে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের পর থেকেই গোটা দেশে টিকাকরণ শুরু করা হবে। আপাতত সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ। অ্যাপের মাধ্যমে গোটা দেশ করোনা টিকা বণ্টন এবং প্রদানের সব প্রক্রিয়াটি কাজ করা হচ্ছে। এদিকে জরুরি ভিত্তিতে ফাইজারকে করোনা টিকা হিসেবে অনুমোদন দিয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থা হু।












Click it and Unblock the Notifications