বাংলায় করোনাজয়ীর টানা ১২ দিন আক্রান্তের তুলনায় বেশি, পরিসংখ্যান একনজরে

বাংলায় করোনাজয়ীর টানা ১২ দিন আক্রান্তের তুলনায় বেশি, পরিসংখ্যান একনজরে

বাংলায় করোনা সক্রিয়ের সংখ্যা ২৪ হাজারেরও নিচে নেমে গেল। করোনাজয়ীর সংখ্যা দৈনিক সংক্রমণের থেকে বেশি হওয়ার আশার আলো দেখছে বাংলা। টানা ১২ দিন বাংলায় করোনাজয়ীর সংখ্যা বেশি হল দৈনিক সংক্রমিতের তুলনায়। ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমছে। টেস্টিংয়ের সংখ্যা বাড়লেও সংক্রমিতের সংখ্যা থাকছে তিন হাজারের নিচেই।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ২৯৭৮ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ১ লক্ষ ৭১ হাজার ৬৮১ জন। এদিন ২৯৭৮ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৭৪ হাজার ৬৫৯ জনে। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৪৫২। এদিন মৃত্যু হয়েছে ৫৮ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

এদিন রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১ লক্ষ ৭৪ হাজার ৬৫৯ জনের মধ্যে এই মুহূর্তে চিকিৎসাধীন ২৩ হাজার ৬৫৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ৩৩০৫ জন। মোট করোনা মুক্ত হলেন ১ লক্ষ ৪৭ হাজার ৫৫৩ জন। সুস্থতার রেট বেড়ে হয়েছে ৮৪.৪৮ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ২০ লক্ষ ৬৬ হাজার ৪০৪ জনের। ৭১টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ২২২৯০৭। এদিন টেস্টিং হয়েছে ৪৫৬২০ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৮.৪৫ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হার কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলি-সহ বেশ কিছু জেলায় উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ৪১৯৯৫। এদিন ৪২২ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩৬৫৬২ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৫৭২ জন। তারপরেই আছে হাওড়া, হাওড়ায় আক্রান্ত ১৩৯৬৫। এদিন আক্রান্ত হয়েছেন ১২০ জন। তারপরের স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। এদিন ১৩৩ জন বেড়ে হয়েছে ১২০০০। হুগলিতে ১৪৩ জন বেড়ে আক্রান্ত ৮২৬৩ জন। এরপর ছ-হাজারের উপর আক্রান্ত পূর্ব মেদিনীপুরে, পাঁচ হাজারেরও বেশি আক্রান্ত দার্জিলিং, মালদহ ও পশ্চিম মেদিনীপুরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+