বাংলায় করোনা সক্রিয়ের সংখ্যা কমে ২৫ হাজারের নিচে, বাড়ছে করোনাজয়ীর সংখ্যা

বাংলায় করোনা সক্রিয়ের সংখ্যা কমে ২৫ হাজারের নিচে, বাড়ছে করোনাজয়ীর সংখ্যা

বাংলায় করোনা সক্রিয়ের সংখ্যা নামল ২৫ হাজারের নিচে। করোনাজয়ীর সংখ্যা দৈনিক সংক্রমণের থেকে বেশি হওয়ার আশার আলো দেখছে বাংলা। টানা ন-দিন বাংলায় করোনাজয়ীর সংখ্যা বেশি হল দৈনিক সংক্রমিতের তুলনায়। ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমছে। টেস্টিংয়ের সংখ্যা বাড়লেও সংক্রমিতের সংখ্যা একই থেকেছে।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ২৯৪৩ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ১ লক্ষ ৬২ হাজার ৭৭৮ জন। এদিন ২৯৪৩ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৬৫ হাজার ৭২১ জনে। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩২৮৩। এদিন মৃত্যু হয়েছে ৫৫ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

এদিন রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১ লক্ষ ৬৫ হাজার ৭২১ জনের মধ্যে এই মুহূর্তে চিকিৎসাধীন ২৪ হাজার ৮২২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ৩২৮৩ জন। মোট করোনা মুক্ত হলেন ১ লক্ষ ৩৭ হাজার ৬১৬ জন। সুস্থতার রেট বেড়ে হয়েছে ৮৩.০৪ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১৯ লক্ষ ৩১ হাজার ৩৭৩ জনের। ৭০টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ২১৪৬০। এদিন টেস্টিং হয়েছে ৪৩৭৩৮ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৮.৫৮ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হার কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলি-সহ বেশ কিছু জেলায় উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ৪০৭০৮। এদিন ৫৫১ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩৪৫৩১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৬৬৩ জন। তারপরেই আছে হাওড়া, হাওড়ায় আক্রান্ত ১৩৫৫৭। এদিন আক্রান্ত হয়েছেন ১১৫ জন। তারপরের স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। এদিন ১৬৭ জন বেড়ে হয়েছে ১১৫১৩। হুগলিতে ১০৮ জন বেড়ে আক্রান্ত ৭৭৬৪ জন। এরপর ছ-হাজারের উপর আক্রান্ত পূর্ব মেদিনীপুরে, পাঁচ হাজারেরও বেশি আক্রান্ত দার্জিলিং ও মালদহ, চার হাজারের বেশি আক্রান্ত পশ্চিম মেদিনীপুরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+