'কো-উইন' অ্যাপে সার্ভার সমস্যা! বাংলা জুড়ে থমকাচ্ছে করোনা টিকাকরণ

'কো-উইন' অ্যাপে সার্ভার সমস্যা! বাংলা জুড়ে থমকাচ্ছে করোনা টিকাকরণ

১৮ দিনে প্রায় ৪১ লক্ষ মানুষকে করোনা টিকা দিয়ে নতুন রেকর্ড তৈরি করে ফেলেছে ভারত। কুন্তু তারপরেও কাটছে না বাধাবিপত্তি। টিকাকরণ কর্মসূচি সঠিকভাবে রূপায়নের লক্ষ্যে কেন্দ্রের তরফে চালু করা হয় 'কো-উইন' অ্যাপ। কিন্তু এবার সেই অ্যাপের গোলযোগের কারণে একাধিক রাজ্যে থমকাচ্ছে টিকাকরণ প্রক্রিয়া। অভিযোগ সার্ভারজনিত সমস্যার জেরে বেকায়দায় পড়ছেন ব্যবহারকারীরা।

কো-উইন অ্যাপে সার্ভার সমস্যা! বাংলা জুড়ে থমকাচ্ছে করোনা টিকাকরণ

এদিকে এই সমস্যার জেরে সবথেকে বেশি সমস্যায় পড়ছেন বাংলা মানুষেরা। সূত্রের খবর, এর সঙ্কটের কারণে বুধবারের লক্ষ্যমাত্রার মাত্র ৩৬ শতাংশ মানুষের টিকাকরণ সম্ভব হয়েছে বলে জানা যাচ্ছে। এই প্রসঙ্গে বলতে গিয়ে স্বাস্থ্য বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, “ খুবই ধীর গতিতে খুলছে পোর্টাল।যার ফলে গোটা টিকাকরণ প্রক্রিয়াই বড়সড় ধাক্কা খাচ্ছে। প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ গ্রহীতার কাছেই টিকাকরণ সংক্রান্ত মেসেজ পাঠানো সম্ভব হয়নি। ফলস্বরূপ সময়ে টিকা দেওয়া যাচ্ছে না।”

স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, বুধবার গোটা রাজ্যের ৩৫০টি সেন্টারে ৩৫ হাজার মানুষকে করোনা টিকা দেওয়ার কথা ছিল। কিন্তু এই সঙ্কটের জেরে প্রত্যেককে স্থান, তারিখ সম্পর্কে জানানোই সম্ভব হয়নি। ফলে গোটা রাজ্যব্যাপী গতকাল মাত্র ৩৬ শতাংশ বা সহজ কথায় ১২ হাজার ৭২৫ জনকে টিকা দেওয়া সম্ভব হয়েছে। এদিকে পরিসংখ্যান বলছে এখনও পর্যন্ত গোটা রাজ্যে ৩ লক্ষ ৪৩৭ জনকে টিকা দেওয়া সম্ভব হয়েছে। যা মোট লক্ষ্যমাত্রার মাত্র ৬৪ শতাংশ বলে জানা যাচ্ছে। সহজ কথায় এখনও পর্যন্ত গোটা রাজ্যে ৪ লক্ষ ৬৩ হাজার ৯৭২ জনের টিকাকরণ সম্পূর্ণ হয়ে যাওয়ার কথা ছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+