বাংলায় দৈনিক করোনা আক্রান্ত বেড়ে ২৩ হাজার, মৃত্যু একদিনে বেড়ে ২৬ জন
বাংলায় দৈনিক করোনা আক্রান্ত বেড়ে ২৩ হাজার, মৃত্যু একদিনে বেড়ে ২৬ জন
পশ্চিমবঙ্গের করোনা সংক্রমণের সংখ্যা গতকাল বুধবার তুলনায় এদিন আরো কিছুটা বৃদ্ধি পেল রাজ্যজুড়ে দিন আক্রান্ত ২৩ হাজারের বেশি মানুষ। একইসঙ্গে দিন রাজ্যে দৈনিক মৃত্যুর সংখ্যা এক লাফে বেড়ে ২৬ জনে পৌঁছে গেল। পাশাপাশি রাজ্যে অ্যাক্টিভ সংক্রমিত সংখ্যা পৌঁছে গিয়েছে ১ লক্ষ ৩১ হাজারের বেশিতে।

বাংলায় এদিন করোনা আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৪৬৭ জন। একদিনে করোনা পরীক্ষা হয়েছে ৭৩ হাজারের বেশি মানুষের। একদিনে মারা গিয়েছেন ২৬ জন। যা সাম্প্রতিক কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ।
বাংলায় এই মুহূর্তে অ্যাক্টিভ রোগী ১ লক্ষ ৩১ হাজার ৫৫৩ জন। একদিনে রোগ সারিয়ে সুস্থ হয়েছেন ৮১৩৯ জন। বাংলায় পজিটিভিটি রেট বা সংক্রমণের হার ৩২.১৩ শতাংশ।
বাংলায় ১২ টি জেলায় দৈনিক সংক্রমণের হার ৫০০ জনের বেশি। সংক্রমনের দিক থেকে শীর্ষে রয়েছে কলকাতা। এছাড়া উত্তর ২৪ পরগনায় সংক্রমণের হার অত্যন্ত বেশি। কলকাতায় ৬ জন এছাড়া উত্তর ২৪ পরগনা, হাওড়া এবং হুগলিতে চারজন করে মারা গিয়েছেন একদিনে। দক্ষিণ ২৪ পরগনা ও মালদহে একদিনে মারা গিয়েছেন দুজন করে।












Click it and Unblock the Notifications