বাংলায় গ্যাস সিলিন্ডারের চাহিদা কোথায় গিয়ে দাঁড়াল! লকডাউনের জেরে আতঙ্কের ক্রয় বাড়ছে

বাংলায় গ্য়াস সিলিন্ডারের চাহিদা কোথায় গিয়ে দাঁড়াল! লকডাউনের জেরে আতঙ্কের ক্রয় বাড়ছে

করোনার প্রকোপ ক্রমাগত বিষ দাঁত জোরালো করছিল পশ্চিমবঙ্গে। এমন পরিস্থিতিতে ৪ দিন আগেই বাংলা জুড়ে লক ডাউন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর গোটা দেশজুড়ে লক ডাউন ঘোষিত হয়। আগামী ২১ দিনের জন্য এই লক ডাউনের ঘোষণা ২৪ মার্চ মধ্যরাত থেকে লাগু হয়। একপরই বাংলা জুড়ে গ্যাস সিলিন্ডার নিয়ে এক করুণ পরিস্থিতি দেখা দেয়।

 লকডাউন ও বাংলা

লকডাউন ও বাংলা

২১ দিনের লকডাউন গোটা দেশে ঘোষিত হয়েছে। জানানো হয়েছে সমস্ত অত্যাবশ্যকীয় পরিষেবা এই সময় মানুষ পাবেন। লকডাউনের জেরে বাংলায় 'প্যানিক বাইং' বা আতঙ্কের জেরে কেনাকাটা বেড়ে গিয়েছে।এরইমধ্যে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের পরিসংখ্যান রাজ্যের গ্যাস সিলিন্ডার ক্রয় নিয়ে নয়া তথ্য দিতেই তা আরও স্পষ্ট।

 গ্যাসের চাহিদা কোথায় দাঁড়িয়েছে?

গ্যাসের চাহিদা কোথায় দাঁড়িয়েছে?

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের পরিসংখ্যান অনুযায়ী বাংলায় গ্যাস সিলিন্ডারের চাহিদা ৩০ শতাংস বেড়ে গিয়েছে গত সপ্তাহের তুলনায়। সাধারণভাবে যেখানে গ্যাস বুকিং হয় পশ্চিমবঙ্গে ২.৫ লাখ। সেখানে লক ডাউনের ঘোষণার জেরে ৩.২৫ লাখ গ্যাসের বুকিং দেখা গিয়েছে।

পর্যাপ্ত গ্যাস রয়েছে

পর্যাপ্ত গ্যাস রয়েছে

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তরফে জানানো হয়েছে, গ্রাহকদের আতঙ্কের কোনও কারণ নেই। কারণ পর্যাপ্ত পরিমাণে গ্যাস সিলিন্ডার আপাতত মজুত রয়েছে চাহিদার যোগান দিতে। আতঙ্কের জেরে মানুষ যেন কেনাকাটা না করেন ,সেবিষয়ে বার্তা দিয়েছেন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের এক আমলা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+