করোনা আক্রান্ত বুদ্ধদেব ও তাঁর স্ত্রী মীরা আপাতত স্থিতিশীল, সংক্রমিত নন কন্যা সুচেতনা

করোনা আক্রান্ত মেয়ে সুচেতনাও, বুদ্ধদেব-মীরা স্থিতিশীল হলেও বিপাকে চিকিৎসকরা

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কন্যা সুচেতনা করোনা আক্রান্ত কি না তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল। তারপর তিনি নিজেই জানিয়েছেন তিনি করোনা সংক্রমিত নন। মঙ্গলবারই জানা যায়, করোনা আক্রান্ত হয়েছেন সস্ত্রীক বুদ্ধদেব ভট্টাচার্য। বুদ্ধদেব ভট্টাচার্যকে বাড়িতে রাখা হলেও স্ত্রী মীরা ভট্টাচার্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শ্বাসকষ্টের সমস্যা একটু উন্নতি হয়েছে। বুদ্ধদেববাবুর অবস্থা স্থিতিশীল।

করোনা আক্রান্ত মেয়ে সুচেতনাও, বুদ্ধদেব-মীরা স্থিতিশীল হলেও বিপাকে চিকিৎসকরা


মঙ্গলবারই করোনা পরীক্ষা করা হয়েছিল। তিনজনেই করোনা পজিটিভ হন বলে জানা যায়। এদিন বুদ্ধদেব-কন্যা সুচেতনা জানিয়েছেন, তিনি করোনা আক্রান্ত হননি। এদিকে অসুস্থ বুদ্ধদেবের অক্সিজেন মাত্রা ওঠানামা করছিল। ফলে চিকিৎসকরা তাঁকেও ভর্তি করতে চেয়েছিলেন। কিন্তু বুদ্ধদেববাবু পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাট থেকে যেতে চাননি। ফলে সেখানেই চিকিৎসার বন্দোবস্ত করা হয়।

মঙ্গলবার স্ত্রী মারী ভট্টাচার্যকে দক্ষিণ কলকাতার আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলেও বাড়িতে চিকিৎসা চলছে বুদ্ধদেবের। বাবা-মা দুজনেই অসুস্থ, তাই কন্যা সুচেতনা বাবার দেখভাল করতে পারবেন ফ্ল্যাটে থেকে। কেননা বুদ্ধদেববাবুর যিনি দেখাশোনা করতেন, তিনিও করোনা আক্রান্ত হয়েছেন।

বুদ্ধদেববাবুর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, অক্সিজেন ওঠানামার সমস্যাটা অনেকটাই মিটেছে। তাঁর শরীরে অইক্সিজেনের মাত্রা ৯০ শতাংশের একটুব বেশি। আর হাসপাতালে বুদ্ধদেববাবুর স্ত্রী মীরা ভট্টাচার্যের শ্বাসকষ্ট কমেছে, গা-হাতের যন্ত্রণাও লাঘব হয়েছে। তাঁর শরীরে অক্সিজেন মাত্রা বর্তমানে ৯৮ শতাংশ। সব মিলিয়ে তিনি স্থিতিশীল রয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+