কলকাতায় করোনা সক্রিয়ের সংখ্যা তিন হাজার ছাড়াল, দৈনিক সংক্রমণ বৃদ্ধিতে উদ্বেগ
কলকাতায় করোনার দৈনিক সংক্রমণ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টার শুধু কলকাতায় করোনা আক্রান্ত হলেন ৫০০-রও বেশি মানুষ। সেইসঙ্গে সক্রিয়ের সংখ্যা বেড়ে তিন হাজার ছাড়িয়ে গিয়েছে।
কলকাতায় করোনার দৈনিক সংক্রমণ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টার শুধু কলকাতায় করোনা আক্রান্ত হলেন ৫০০-রও বেশি মানুষ। সেইসঙ্গে সক্রিয়ের সংখ্যা বেড়ে তিন হাজার ছাড়িয়ে গিয়েছে। কলকাতার ঠিক পিছনেই রয়েছে উত্তর ২৪ পরগনা। বাংলার জেলাগুলির মধ্যে কলকাতা ও উত্তর ২৪ পরগনা-সহ শহরতলির জেলাগুলিতেই উদ্বেগ বেশি।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
শনিবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা এক লাফে বেড়ে গিয়েছে ১৭০০-র উপরে। বাংলায় ১৭৩৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৫২৮। উত্তর ২৪ পরগনায় ৩৯২ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতায় ও উত্তর ২৪ পরগনায় করোনা গ্রাফ এক লাফে বেড়েছে অনেকটা। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৩১২৮ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ২৫৩৬।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ১৩৫০০৩। শুধু এদিনই কলকাতায় ৫২৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৩১২৮ জনের। এদিন মৃত্যু হয়েছে ২ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১২৮৬৮০ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৩১৯৫ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১৮৮ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ১২৭৯১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৩৯২ জন। মৃত্যু হয়েছে মোট ২৫৩৬ জনের। এদিন মৃত্যু হয়েছে ২ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১২২৭৭৯ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৭৭৬ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১৭০ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ১১৫ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৩৮১৯১। হাওড়ায় মোট আক্রান্ত এখন পর্যন্ত ৩৭২০৭ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৫৭ জন। হুগলিতে ৭৬ জন বেড়ে আক্রান্ত ৩০৩৪৪ জন।












Click it and Unblock the Notifications