করোনার সেকেন্ড ওয়েভে উদ্বেগজনক পরিস্থিতি কলকাতা-উত্তর ২৪ পরগনায়. আক্রান্ত ৫০০-র উপরে

বাংলায় করোনার উদ্বেগজনক পরিস্থিতির শিখরে রয়েছে সেই দুই জেলা কলকাতা ও উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টার শুধু কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ৬০০-রও বেশি মানুষ।

বাংলায় করোনার উদ্বেগজনক পরিস্থিতির শিখরে রয়েছে সেই দুই জেলা কলকাতা ও উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টার শুধু কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ৬০০-রও বেশি মানুষ। সেইসঙ্গে সক্রিয়ের সংখ্যা বেড়ে চার হাজার প্রায়। বাংলার জেলাগুলির মধ্যে কলকাতা ও উত্তর ২৪ পরগনা-সহ শহরতলির জেলাগুলিতেই উদ্বেগ বেশি।

করোনার সেকেন্ড ওয়েভে উদ্বেগজনক কলকাতা-উত্তর ২৪ পরগনা

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
সোমবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা এক লাফে বেড়ে গিয়েছে ১৯০০-র উপরে। বাংলায় ১৯৬১ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৬০৬। উত্তর ২৪ পরগনায় ৫০৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতায় ও উত্তর ২৪ পরগনায় করোনা গ্রাফ এক লাফে বেড়েছে অনেকটা। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৩১৩১ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ২৫৩৮।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ১৩৬২৪৩। শুধু এদিনই কলকাতায় ৬০৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৩১৩১ জনের। এদিন মৃত্যু হয়েছে ১ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১২৯১২৬ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৩৯৮৬ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ২১৯ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ১২৮০৫৬ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৫০৩ জন। মৃত্যু হয়েছে মোট ২৫৩৮ জনের। এদিন মৃত্যু হয়েছে ১ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১২৩১৩০ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২৩৮৮ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১৭৯ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ১২২ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৩৮৪৩৩। হাওড়ায় মোট আক্রান্ত এখন পর্যন্ত ৩৭৫৬৫ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৮৪ জন। হুগলিতে ৮২ জন বেড়ে আক্রান্ত ৩০৫২৯ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+