কলকাতা-উত্তর ২৪ পরগনায় করোনার বাড়বাড়ন্ত উদ্বেগজনক, সক্রিয় বাড়ছে সর্বত্রই

সেই কলকাতা ও উত্তর ২৪ পরগনাই বাংলায় করোনা সংক্রমণের হটস্পট হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টার শুধু কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ৫০০-রও বেশি মানুষ।

সেই কলকাতা ও উত্তর ২৪ পরগনাই বাংলায় করোনা সংক্রমণের হটস্পট হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টার শুধু কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ৫০০-রও বেশি মানুষ। সেইসঙ্গে সক্রিয়ের সংখ্যা বেড়ে চার হাজারেরও বেশি। উত্তর ২৪ পরগনায় দৈনিক করোনা সংক্রমণ প্রায় ৫০০-র কাছাকাছি। শহরতলির জেলাগুলিতেই উদ্বেগ বেশি করোনায়

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

মঙ্গলবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা এক লাফে বেড়ে গিয়েছে ২০০০-র উপরে। বাংলায় ২০৫৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৫৮২। উত্তর ২৪ পরগনায় ৪৭২ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতায় ও উত্তর ২৪ পরগনায় করোনা গ্রাফ এক লাফে বেড়েছে অনেকটা। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৩১৩৪ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ২৫৩৯।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ১৩৬৮২৫। শুধু এদিনই কলকাতায় ৫৮২ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৩১৩৪ জনের। এদিন মৃত্যু হয়েছে ৩ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১২৯৩৫৩ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৪৩৩৮ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ২২৭ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ১২৮৫২৮ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৪৭২ জন। মৃত্যু হয়েছে মোট ২৫৩৯ জনের। এদিন মৃত্যু হয়েছে ১ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১২৩৩১৪ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২৫৩৯ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১৮৪ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ১৩০ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৩৮৫৬৩। হাওড়ায় মোট আক্রান্ত এখন পর্যন্ত ৩৭৭৪৪ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৭৯ জন। হুগলিতে ৯২ জন বেড়ে আক্রান্ত ৩০৬২১ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+