করোনায় আশার আলো! লাফিয়ে বাড়ছে করোনাজয়ীর সংখ্যা, কমছে সক্রিয়ের সংখ্যাও

করোনায় আশার আলো! লাফিয়ে বাড়ছে করোনাজয়ীর সংখ্যা, কমছে সক্রিয়েও সংখ্যাও

বাংলায় করোনার দৈনিক সংক্রমণ কমার পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে করোনাজয়ীর সংখ্যা। ফলে কমছে সক্রিয়ের সংখ্যাও। শুক্রবার স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়েছে, করোনায় সুস্থতার হার বেড়ে প্রায় ৯১ শতাংশ হয়ে গিয়েচে। এদিন সুস্থতার সংখ্যা প্রায় ৪৫০০-র কাছে। আর সক্রিয়ের সংখ্যা কমে দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৩১,৫০০।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৩৮৩৫ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৪ লক্ষ ২০ হাজার ৮৪০ জন। এদিন ৩৮৩৫ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ২৪ হাজার ৬৭৫ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৫৫৭। এদিন মৃত্যু হয়েছে ৫১ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৪ লক্ষ ২৪ হাজার ৬৭৫ জনের মধ্যে এই মুহূর্তে চিকিৎসাধীন ৩১ হাজার ৫০১ জন। এদিন ৬৮৪ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত বেড়েছে ৩৮৩৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ৪৪৬৮ জন। মোট করোনা মুক্ত হলেন ৩ লক্ষ ৮৫ হাজার ৬১৭ জন। সুস্থতার রেট হয়েছে ৯০.৮০ শতাংশ।

 করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৫১ লক্ষ ৩৬ হাজার ০১২ জনের। ৯৫টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ৫৭০৬৭। এদিন টেস্টিং হয়েছে ৪৪৩১২ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৮.২৭ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হার কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলি-সহ বেশ কিছু জেলায় উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ৯২৪৭৫। এদিন ৮৩৯ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৮৭২৪৪ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৮৬০ জন। তারপরেই আছে হাওড়া, হাওড়ায় আক্রান্ত ২৮১৭৭। এদিন আক্রান্ত হয়েছেন ১৮৭ জন। তারপরের স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। এদিন ২৩২ জন বেড়ে হয়েছে ২৭৯০৮। হুগলিতে ২৫২ জন বেড়ে আক্রান্ত ২১২২৮ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+