কলকাতা ও উত্তর ২৪ পরগনার দৈনিক করোনা সংক্রমণ এখন ৩০০-র নিচে, সৌজন্যে টেস্টিং

কলকাতা ও উত্তর ২৪ পরগনার দৈনিক করোনা সংক্রমণ এখন ৩০০-র নিচে। সৌজন্যে টেস্টিংয়ের অভাবনীয় হ্রাস। টেস্টিংয়ের নিরিখে সংক্রমণ অনেকটাই নিম্নমুখী হয়েছে সোমবার।

কলকাতা ও উত্তর ২৪ পরগনার দৈনিক করোনা সংক্রমণ এখন ৩০০-র নিচে। সৌজন্যে টেস্টিংয়ের অভাবনীয় হ্রাস। টেস্টিংয়ের নিরিখে সংক্রমণ অনেকটাই নিম্নমুখী হয়েছে সোমবার। করোনায় স্বস্তি দিয়ে সক্রিয়ের সংখ্যা কমে দাঁড়িয়েছে চার ও তিন হাজারে। কলকাতা ও উত্তর ২৪ পরগনা জেলাতেও ধীরে হলেও মিলছে স্বস্তি।

করোনা টেস্টিং কমে স্বস্তি দিল কলকাতা ও উত্তর ২৪ পরগনায়


কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
সোমবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫১৫। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ২৯৪। উত্তর ২৪ পরগনায় ২৯১ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা সক্রিয়ের সংখ্যা কমছে। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ২৮৭২ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ২২৪৬।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ১২০১১৫। শুধু এদিনই কলকাতায় ২৯৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ২৮৭২ জনের। এদিন মৃত্যু হয়েছে ৯ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১১৩২৩৪ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৪০০৯ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৫৫৭ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ১১৩৪৩০ জন। এদিন আক্রান্ত হয়েছেন ২৯৪ জন। মৃত্যু হয়েছে মোট ২২৪৬ জনের। এদিন মৃত্যু হয়েছে ৯ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১০৮০৫১ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৩১৩৩ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৫২৭ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে উঠে এসেছে। দক্ষিণ ২৪ পরগনায় ৫৮ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৩৫৩৩৯। হাওড়ায় মোট আক্রান্ত এখন পর্যন্ত ৩৩৮৯০ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৪৪ জন। হুগলিতে ৯৫ জন বেড়ে আক্রান্ত ২৭৭৯৪ জন।

অন্যান্য জেলায় করোনা পরিসংখ্যান
এছাড়া আলিপুরদুয়ারে ৭৫৫৯, কোচবিহারে ১১৪৫৪, দার্জিলিংয়ে ১৭৩১৩, কালিম্পংয়ে ২০৮৬, জলপাইগুড়িতে ১৩৯৯০, উত্তর দিনাজপুরে ৬২৯৬, দক্ষিণ দিনাজপুরে ৮০২৮, মালদহে ১২২৭৮, মুর্শিদাবাদে ১১৭১৯, নদিয়ায় ২০৯৪২, বীরভূমে ৯৩০৬, পুরুলিয়ায় ৬৭৩৭, বাঁকুড়ায় ১১০৭০, ঝাড়গ্রামে ২৮৯৬, পশ্চিম মেদিনীপুরে ১৯৪৬৮, পূর্ব মেদিনীপুরে ১৯৬৬৬, পূর্ব বর্ধমানে ১১৯৫৮, পশ্চিম বর্ধমানে ১৪৯৩৩ জন মোট আক্রান্ত হয়েছেন। মোট ৬৬ জন আক্রান্ত হয়েছেন অন্যান্য রাজ্যের বাসিন্দা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+