করোনা আতঙ্কে গোমূত্র পান করে অসুস্থ! চাঞ্চল্য ঝাড়গ্রামে
করোনা আতঙ্কে গোমূত্র পান করে অসুস্থ! চাঞ্চল্য ঝাড়গ্রামে
গোমূত্র পান করলে করোনা সহ অন্যান্যকোনও রোগ হবে না। এই গুজবে বিশ্বাস করে গোমূত্র পান করে অসুস্থ হয়ে পড়েন ঝাড়গ্রাম শহরের এক বাসিন্দা। শিবু গড়াই নামের এই ব্যক্তি ঝাড়গ্রাম শহরের জামদা এলাকার বাসিন্দা।

তিনি পেশায় ব্যবসায়ী। বর্তমানে তিনি ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।
ঝাড়গ্রাম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা জানিয়েছেন, গোমূত্রে ব্যাকটেরিয়া থাকে। কেউ তা পান করলে তা থেকে নানা ধরনের রোগ হতে পারে। এক্ষেত্রেও তাই হয়েছে।
দিন কয়েক আগে আগে দিল্লিতে গোমূত্র পানের আয়োজন করা হয়। তার পর রায়গঞ্জ শহরে আয়োজন করা হয় গোমূত্র পানের। এর আয়োজন করা হয় বিজেপির পক্ষে। এমনকি কলকাতা শহরেও এই ধরনের আয়োজন করা হয়। এই ঘটনায় কলকাতা পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তি বিজেপি কর্মী হিসেবে পরিচিত।
এই সবের মধ্যেই গোমূত্র পান করে অসুস্থ হয়ে পড়েন ঝাড়গ্রাম শহরের শিবু ।
দিন কয়েক আগে শিবু বন্ধুদেরসাথে গিয়েছিল মায়াপুর । সেখানে 150 টাকার বিনিময়ে কেনে 400 মিলিমিটার গোমূত্র । মঙ্গলবার রাতে তার কিছুটা পান করে শিবু । তার পর অসুস্থ হয়ে পড়েন । শুরু হয় বমি ভাব, বুক ও পেট জ্বালা, মাথা ঘোরা । তাকে নিয়ে আসা হয় ঝাড়গ্রাম হাসপাতালে ।
এই জন্য শিবু, যিনি এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মী বলে পরিচিত, দায়ী করে বিজেপি কে ।
শিবু বলেন , টিভিতে খবরে দেখেছি বিজেপির নেতারা সাধারণ মানুষকে গোমূত্র খাওয়াচ্ছে । বলা হচ্ছে তাদের করোনা ভাইরাস হবে না । তাই ভেবে আমি মায়াপুর থেকে দেড়শ টাকা দিয়ে যে একটি গোমূত্র বোতল কিনে এনেছিলাম । মঙ্গলবার সন্ধ্যায় তার কিছু পান করি । । তারপর আমার পেট ব্যথা, বুক জ্বালা, বমি ভাব , জীবন যায় যায় অবস্থা হয়ে গেছিল । এখন হাসপাতালে ভর্তি আছি। সবাইকে বলব কেউ যেন গোমূত্র নিয়ে যে কথা বলা হয়েছে তা যেন বিশ্বাস না করে ।












Click it and Unblock the Notifications