করোনা ভাইরাস নিয়ে গান লিখলেন মমতা! দেখুন ভিডিও
করোনাভাইরাস নিয়ে গান লিখলেন মমতা! দেখুন ভিডিও
করোনা আক্রান্তের সংখ্যা ভারতে আপাতত ৭০০ র কাছাকাছি। এমন পরিস্থিতিতে দিনে দিনে বাংলাতেও আক্রান্তের সংখ্যা বাড়ছে। এদিকে, কেন্দ্র থেকে রাজ্যস্তরে করোনা রুখতে একাধিক ব্যবস্থা নেওয়ার পালা চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রাজ্যে একাধিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এবার করোনা নিয়ে লিখে ফেললেন গান।
|
করোনা নিয়ে মমতার গান
করোনাকে ভয় না পাওয়ার বার্তা দিয়ে একটি গান লিখেছেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 'স্তব্ধ করো জব্দ করো .. করোনাকে ভয় পেয়না..ভিড় থেকে সব্বাই দূরে থাকো, করোনাকে ছুঁতে দেবনা.. ' এমনই গানের কথা নিয়ে নতুন এই গানটি লেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। গানের কণ্ঠশিল্পী ছিলেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন।

বাংলায় করোনা নিয়ে ত্রাস
দিন দিন করোনার প্রকোপ বেড়ে চলেছে ভারতে। পাল্লা দিয়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে বাংলাতেও। এমন পরিস্থিতিতে করোনার জেরে রাজ্যে মৃত্যু হয়েছে ১ জনের।

বিশ্বে বাড়ছে করোনায় মৃতের সংখ্যার শতাংশ!
ভারত যখন করোনার প্রকোপ কমিয়ে আনার চেষ্টায় ব্রতী, তখন নিরাশাজনক বার্তা আসছে বিশ্বের নিরিখে। গত কয়েকদিন ধীরে ধীরে বাড়ছে করোনায় আক্রান্তদের মৃত্যুর শতাংশ। গত কয়েকদিনে ১৪ শতাংশ থেকে বেড়ে করোনায় মৃতের সংখ্যা বিশ্বজুড়ে দাঁড়িয়েছে ১৬ শতাংশে। সেক্ষেত্রে করোনায় সুস্থ হয়ে উঠে আসা মানুষের সংখ্যা ৮৭ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ৮৪ শতাংশে। যা নিঃসন্দেহে একটি আশঙ্কার দিক।












Click it and Unblock the Notifications