বাংলায় ২৪ ঘণ্টায় ১০০০ জন গ্রেফতার!করোনার জেরে লকডাউনে চরম তৎপরতায় পুলিশ

বাংলায় ২৪ ঘণ্টায় ১০০০ জন গ্রেফতার!করোনার জেরে লকডাউনে চরম তৎপরতায় পুলিশ

লকডাউনের মধ্যেও বাংলায় লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আপাতত বাংলায় ৯ জনের দেহে মিলেছে করোনার চিহ্ন। কলকাতা ও তার সংলগ্ন এলাকা থেকেই বেশিরভাগ রোগীর সন্ধান মিলেছে। এমন পরিস্থিতিতে বাংলায় লকডাউনের মধ্যে গত ২৪ ঘণ্টায় একাধিক মানুষকে রাস্তায় বেরিয়ে যেতে দেখা গিয়েছে। যার জেরে ব্যবস্থা নিয়েছে পুলিশ।

করোনার জেরে লকডাউন

করোনার জেরে লকডাউন

গত ২৪ ঘণ্টায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পরও রাস্তায় বহু মানুষকে লকডাউনের মধ্যেই ইতিউতি ঘুরতে দেখা গিয়েছে। শেষমেশ পদক্ষেপ নিতে বাধ্য হন মমতা। আগামী ৩১ মার্চ পর্যন্ত বাংলায় কার্যকর করা হয় লকডাউন।

 ২৪ ঘণ্টায় ১০০০ জন গ্রেফতার

২৪ ঘণ্টায় ১০০০ জন গ্রেফতার

বাংলায় ২৩ তারিখ বিকেলের পর থেকে লকডাউন শুরু হয়। রাস্তায় কাউকে দেখলেই পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে। এরপর ২৪ মার্ত সকাল পর্যন্ত ২৫৫ জনের গ্রেফতারির খবর আসে। ধৃতদের বিরুদ্ধে আইন অমান্য করে লকডাউনের মধ্যে রাস্তায় বেরোনোর অভিযোগ ছিল। সন্ধ্যে গড়াতেই সেই গ্রেফতারির সংখ্যা গিয়ে পৌঁছেছে ১০০৩ এ।

 বাংলায় করোনা আক্রান্ত ৯

বাংলায় করোনা আক্রান্ত ৯

নতুন করে পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়েছে। এক ৫৮ বছরের ব্যক্তি ও এক ৫৫ বছরের মহিলার দেহ নতুন করে করোনার চিহ্ন মেলে। জানা গিয়েছে, ওই ব্যক্তি মিশর থেকে ও মহিলা লন্ডন থেকে ফিরেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+