গণেশ পুজোর আগে বাংলার মানুষকে স্বস্তি দিয়ে ফের কমল করোনা সংক্রমণ, স্বস্তি দিচ্ছে অ্যাক্টিভ কেসের হারও
রাত পোহালেই গণেশ চতুর্দশী। পুজোর আনন্দে মেতে উঠবে গোটা দেশের মানুষ। তবে সবথেকে বেশি এই উৎসবে মেতে উঠেন মহারাষ্ট্রের মানুষজন। যদিও এখন বাংলাতেও বেশ বড় করে গনেশপুজো হচ্ছে। আর এই পুজোর মধ্যে দিয়ে কার্যত উৎসবের ঢাকে কাঠি
রাত পোহালেই গণেশ চতুর্দশী। পুজোর আনন্দে মেতে উঠবে গোটা দেশের মানুষ। তবে সবথেকে বেশি এই উৎসবে মেতে উঠেন মহারাষ্ট্রের মানুষজন। যদিও এখন বাংলাতেও বেশ বড় করে গনেশপুজো হচ্ছে। আর এই পুজোর মধ্যে দিয়ে কার্যত উৎসবের ঢাকে কাঠি পড়ে যায়।
আর এই উৎসবের মরশুম শুরু হওয়ার আগে কার্যত সস্তির বার্তা। গত ২৪ ঘন্টাতে রাজ্যে কমল করোনার সংক্রমণ। অ্যাক্টিভ কেস ছবি দেখে কার্যত হাঁফ ছাড়ছেন ডাক্তাররা।

তবে তাঁদের দাবি, এই সময় খুব কঠিন একটা পরিস্থিতি। কোভিড বিধিকে অমান্য মানে থার্ড ওয়েভকে কার্যত ডেকে আনা। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যে স্বাস্থ্য ভবনের তরফে এই স্বস্তির বার্তা দেওয়া হয়েছে।
মেডিক্যাল বুলেটিনে দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় রাজ্যে কমল করোনা সংক্রমণ। তথ্য অনুযায়ী, আক্রান্ত হয়েছেন মাত্র ৭২৪ জন। যেখানে বুধবার করোনা সংক্রমণের হার ছিল ৭৫১। স্বস্তি দিয়ে সেই সংখ্যাটা আজ বৃহস্পতিবার অনেকটাই কমেছে।
তবে এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫, ৫৪, ৬৫২। তবে গোটা রাজ্যে সার্বিক করোনার সংক্রমণ কমলেও কলকাতা এবং উত্তর ২৪ পরগণাকে নিয়ে ক্রমশ উদ্বেগ বাড়ছে। বুলেটিনে তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টাতে কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ১১৮ জন মানুষ।
দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগণা। এই জেলাতে করোনাতে আক্রান্ত হয়েছেন ১১১ জন। সংক্রমনের তৃতীয় স্থানে চলে এসেছে নদিয়া। গত ২৪ ঘন্টাতে করোনাতে আক্রান্ত হয়েছেন ৫৪ জন। তবে কলকাতা এবং উত্তর ২৪ পরগণাকে নিয়ে ক্রমশ চিন্তার ভাঁজ পড়ছে।
অন্যদিকে সংক্রমণ কমলেও গত ২৪ ঘন্টাতে রাজ্যে মৃতের সংখ্যা বেড়েছে। বুধবারের তুলনায় আজ বৃহস্পতিবার নতুন করে আটজনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাতে মৃতের সংখ্যা ১৮,৫৩৯ জন। দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা।
একদিনে করোনার বলি সেখানকার চারজন। স্বাভাবিকভাবেই চিন্তা বাড়িয়েছে ওই জেলার বাসিন্দাদের। দ্বিতীয়স্থানে রয়েছে কলকাতা। তবে কলকাতাতে গত ২৪ ঘন্টাতে মাত্র দুজনের মৃত্যু হয়েছে। যা অবশ্য স্বস্তির খবর বলে দাবি চিকিৎসকদের।
পাশাপাশি এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫,২৭,৮৬৭। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.২৮ শতাংশ। একই সঙ্গে স্বস্তি দিচ্ছে রাজ্যের অ্যাক্টিভ করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। প্রত্যেকদিনই কার্যত একটু করে কমছে সেই সংখ্যা। যা অবশ্যই ভালো দিক বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, দেশে ফের একবার দৈনিক আক্রান্তের সংখ্যার বাড়বাড়ন্ত দেখা যাচ্ছে। মূলত, সাত দিনের একটি গড় করলে দেখা যাচ্ছে সেই ফ্রেম অনুযায়ী করোনার দৈনিক আক্রান্তের উত্থান পতন অব্যাহত। এই পরিস্থিতিতে ভারতে গত ২৪ গণ্টায় করোনার জেরে আক্রান্ত হয়েছেন ৪৩,২৬৩ জন।
শেষ ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৩৩৮ জন। এর আগে গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা হয়েছিল ৩৭৮৭৫ জন। থার্ড ওয়েভের আশঙ্কাতে দেশ। আর এর মধ্যেই গনেশ পুজোকে সামনে রেখে শুরু হচ্ছে উৎসবের মরশুম।
ইতিমধ্যে উৎসবের মরশুমে যে কোনও ধরনের জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিন্তু এরপরেও জমায়েত হলে বিপদ বাড়বে বলে দাবি চিকিৎসকদের।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications