বাংলায় করোনা সংক্রমণ চার লক্ষ ছাড়াল, স্বস্তি দিয়ে বাড়ছে করোনাজয়ীর সংখ্যাও

বাংলায় করোনা সংক্রমণ চার লক্ষ ছাড়িয়ে গেল। দৈনিক সংক্রমণ সেই চার হাজারের নিচে। তবে দৈনিক সুস্থতার সংখ্যা বাড়ছে প্রতিদিনই। কমছে সক্রিয়ের হার।

বাংলায় করোনা সংক্রমণ চার লক্ষ ছাড়িয়ে গেল। দৈনিক সংক্রমণ সেই চার হাজারের নিচে। তবে দৈনিক সুস্থতার সংখ্যা বাড়ছে প্রতিদিনই। পাল্লা দিয়ে কমছে সক্রিয়ের সংখ্যা। করোনায় সুস্থের সংখ্যাও বৃদ্ধি পেয়ে সাড়ে তিন লক্ষের গণ্ডি পেরিয়ে গিয়েছে। এদিন সুস্থতার সংখ্যা ৪৩০০-র বেশি। আর সক্রিয়ের সংখ্যা কমে হয়েছে ৩৫ হাজার।

বাংলায় করোনা সংক্রমণ চার লক্ষ ছাড়াল, বাড়ছে করোনাজয়ী

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৩৯২৮ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৩ লক্ষ ৯৭ হাজার ৪৬৬ জন। এদিন ৩৯২৮ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ০১ হাজার ৩৯৪ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭২৩৫। এদিন মৃত্যু হয়েছে ৫৮ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৪ লক্ষ ০১ হাজার ৩৯৪ জনের মধ্যে এই মুহূর্তে চিকিৎসাধীন ৩৫ হাজার ০৮৮ জন। এদিন ৪৬৯ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত বেড়েছে ৩৯২৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ৪৩৩৯ জন। মোট করোনা মুক্ত হলেন ৩ লক্ষ ৫৯ হাজার ০৭১ জন। সুস্থতার রেট হয়েছে ৮৯.৪৬ শতাংশ।

করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৪৮ লক্ষ ৬৯ হাজার ৫৫৪ জনের। ৯৪টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ৫৪১০৬। এদিন টেস্টিং হয়েছে ৪৫২২৭ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৮.২৪ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হার কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলি-সহ বেশ কিছু জেলায় উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ৮৭৩৮৭। এদিন ৮৫১ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৮২২১৩ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৮৩৬ জন। তারপরেই আছে হাওড়া, হাওড়ায় আক্রান্ত ২৭০১০। এদিন আক্রান্ত হয়েছেন ১৯৬ জন। তারপরের স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। এদিন ২৪২ জন বেড়ে হয়েছে ২৬৫০০। হুগলিতে ২৭২ জন বেড়ে আক্রান্ত ১৯৭৪৭ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+