মাত্র ৮ দিনে করোনা সক্রিয় ডাবল হয়ে ৭৫ হাজার ছুঁই ছুঁই, বেড খালি ৫ হাজার
মাত্র ৮ দিনে ডাবল হয়েছে বাংলার করোনা সক্রিয়ের সংখ্যা। ১৫ এপ্রিল করোনা সক্রিয় ছিল ৩৭ হাজার। ২৩ এপ্রিল তা হয়েছে প্রায় ৭৫ হাজার। সক্রিয় রোগীর সংখ্যা ৮ দিনে বেড়েছে ৩৮ হাজার।
মাত্র ৮ দিনে ডাবল হয়েছে বাংলার করোনা সক্রিয়ের সংখ্যা। ১৫ এপ্রিল করোনা সক্রিয় ছিল ৩৭ হাজার। ২৩ এপ্রিল তা হয়েছে প্রায় ৭৫ হাজার। সক্রিয় রোগীর সংখ্যা ৮ দিনে বেড়েছে ৩৮ হাজার। এই অবস্থায় রাজ্যে বেডের হাহাকার শুরু হয়েছে। কিন্তু স্বাস্থ্য দফতর জানাচ্ছে, তাদের ৫৪ শতাংশ বেডই খালি।

বাংলায় করোনা সক্রিয় রোগী ইতিমধ্যে প্রায় পৌনে এক লক্ষ হয়ে গিয়েছে। শুক্রবার করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৭৪ হাজার ৭৩৭। শুধু কলকাতাতেই করোনা সক্রিয় ১৯ হাজার। আর উত্তর ২৪ পরগনায় করোনা সক্রিয় ১৫ হাজারের বেশি। এইদিন করোনা আক্রান্ত হয়েছেন ১২৮৭৬। মৃত্যু হয়েছে ৫৯ জনের।
রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে, রাজ্যে মোট ৯২২০টি। তার মধ্যে ৪৬.৫ কোভিড বেডে রোগী রয়েছে। অর্থাৎ খালি রয়েছে ৫৩.৫ শতাংশ বেড। এই চিত্র সাধারণ মানুষের হাহাকারের সঙ্গে সাযুজ্যপূর্ণ নয়। মানুষ যখন বেডের জন্য হাহাকার করছে, তখন স্বাস্থ্য দফতরের বুলেটিনে ৫০ শতাংশের বেশি বেড খালি বলে দেখানো হচ্ছে।
পরিসংখ্যানের মধ্যে বৈপরীত্যের ছবি স্পষ্ট। গোটা রাজ্যের মধ্যে কলকাতা ও উত্তর ২৪ পরগনার অবস্থা সবথেকে খারাপ। কলকাতায় দৈনিক সংক্রমণ ২৮৩০। আর উত্তর ২৪ পরগনায় দৈনিক সংক্রমণ ২৫৮৫। এই দুই জেলা ছাড়াও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলির করোনা সংক্রমণও উদ্বেগজনক হারে বাড়ছে।












Click it and Unblock the Notifications