তৃণমূল মন্ত্রীর দাওয়াই করলাস জুস! পাল্টা দিল বিজেপি
বীরভূমের তৃণমূল সভাপতির নকুল দানা দাওয়াই-এর পর কোচবিহারের তৃণমূল মন্ত্রীর দাওয়াই করলাস জুস।
বীরভূমের তৃণমূল সভাপতির নকুল দানা দাওয়াই-এর পর কোচবিহারের তৃণমূল মন্ত্রীর দাওয়াই করলাস জুস। কাপে করে বিরোধীদের করলার জুস দেওয়ার কথা বলেছেন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। পাল্টা দিয়েছে বিজেপি। বলেছে, ওরা তেতো খাওয়াতে পারে, তারা ডাব খাওয়াবে।

মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন, বিরোধী প্রার্থী, বিরোধী নেতাদের সঙ্গে দেখা হবে। তাঁদের দলের নেতা-কর্মীরা অপেক্ষা করবেন করলার জুস নিয়ে আপ্যায়ন করার জন্য। তিনি জানিয়েছেন, মাঠে ময়দানে প্রচারের সঙ্গে যেমন করলার জুস থাকবে, ঠিক তেমনই কাগজের কাপও থাকবে। মন্ত্রীর কথায় কাছাকাছি সামনা সামনি দেখা হলেই, তারা সেই করলাস জুস বিরোধী প্রার্থী থেকে কর্মীদের, বিশেষ করে বিজেপিদের খাওয়াবেন তাঁরা।
জেলার বিজেপির তরফে পাল্টা দেওয়া হয়েছে। বিজেপির তরফে বলা হয়েছে কর্মীরা মাঠেই পড়ে রয়েছে। ওনারা কিছুই করতে পারবেন না। ওঁরা চিরদিনই তেতোই খাইয়েছেন। ভবিষ্যতেও খাওয়াবেন। কিন্তু বিজেপির তরফে ডাবের জল খাওয়ানো হবে।












Click it and Unblock the Notifications