কোচবিহারের হাসপাতালের পুরনো নাম রাখার প্রস্তাব
কোচবিহারের হাসপাতালের পুরনো নাম রাখার প্রস্তাব
সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের পুরনো নাম বহাল রাখার প্রস্তাব উঠে। বর্তমানে কোচবিহার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদ্য নিযুক্ত চেয়ারম্যান পার্থ প্রতিম রায় এই প্রস্তাব করেন। গত ৫ ই ফেব্রুয়ারি কোচবিহার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন পার্থপ্রতিম রায়।

তিনি চেয়ারম্যান হওয়ার পর মঙ্গলবার হাসপাতাল পরিদর্শনে আসেন। মেডিকেল কলেজ হাসপাতালের এম এস ভি পি রাজীব প্রসাদ পুস্প স্তবক দিয়ে পার্থ প্রতিম রায়কে স্বাগত জানান। এরপর পার্থবাবু হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন কথাও বলেন রোগী এবং রোগীদের আত্মীয়দের সাথে।
হাসপাতাল পরিদর্শনের পর পার্থপ্রতিম রায় সংবাদিকদের বলেন, এটা যেহেতু জেলা হাসপাতাল ছিল সেটা উন্নিত হয়েছে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে। সেটাই মহারাজার নামেই মেডিকেল কলেজ ও হাসপাতাল নামকরণ হোক বলে একটা দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। বিষয় টি আমি ব্যক্তিগত ভাবে মুখ্যমন্ত্রীর নজরে আনবো। এবং রোগী কল্যাণ সমিতির পক্ষ থেকেও একটা লিখিতভাবে জানানো হবে। কীভাবে সমাধান করা যায়। এমজেএন নামকরণ থেকেই কী করে মেডিকেল কলেজের নামকরণ হতে পারে কিনা তবে এবিষয়ে কোন সমস্যা আছে কিনা সে বিষয়টি নিয়ে জানতে হবে। তবে আমাদের একটা প্রস্তাব থাকবে সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল করার লক্ষ্য। এই অঞ্চলের সাধারণ মানুষের একটাই বক্তব্যে বর্তমানে যে নাম আছে সেটাই থাক।












Click it and Unblock the Notifications