Cooch Behar BSF: সীমান্তে ধেয়ে এল ইট-পাথর, জখম ২ BSF জওয়ান; কোচবিহারে বাংলাদেশি দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত

Cooch Behar BSF: সীমান্তে ফের বাড়বাড়ন্ত বাংলাদেশি দুষ্কৃতীদের (Bangladeshi Miscreants)। কোচবিহারের গিতালদহ সীমান্তে আক্রান্ত বিএসএফ। ওপাড় থেকে হামলা চালায় বাংলাদেশি দুষ্কৃতীরা। বিএসএফ (BSF) জওয়ানদের লক্ষ্য করে ইট পাথর ছোড়ে তারা। বাংলাদেশি দুষ্কৃতীদের হামলায় জখম হয়েছেন ২ জওয়ানও।

জানা গিয়েছে, শুক্রবার কোচবিহারের গিতালদহের হরিদাস খামার সীমান্তে তিন নম্বর গেটের কাছে বিএসএফের উপর হামলা চালায় বাংলাদেশি দুষ্কৃতীরা। সীমান্ত রক্ষী বাহিনীর ২ জওয়ান তাতে জখম হন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেড়ার ওপারে ভারতীয় জমিতে টহল দিচ্ছিলেন সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ান।

BGB

আচমকাই ধেয়ে আসতে থাকে ইট পাথর। ওপাড়ে বাংলাদেশ থেকে জওয়ানদের লক্ষ্য করে ইট এবং ঢিল ছোড়া হয়। ঘটনায় আহত হয়েছেন দুই বিএসএফ জওয়ান। ঘটনার পর সেখানে পৌঁছায় দিনহাটা থানার পুলিশ। তবে পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। বাংলাদেশে ইউনূসের সরকার ক্ষমতায় আসার পর সীমান্তে লাগাতার উসকানির মাত্রা বেড়েছে।

সীমান্তে বারবার বিএসএফকে আক্রমণ করছে বাংলাদেশি দুষ্কৃতীরা। বাংলাদেশের সেনা বিজিবির মদতে ভারতীয় ভূখণ্ডে ঢুকে অসামাজিক কাজকর্ম চালাচ্ছে দুষ্কৃতীরা। কাঁটাতার বিহীন সীমান্তে বেড়েছে দুশ্চিন্তা। গত মাসেই মালদহের সুখদেবপুর সীমান্ত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল। বিজিবির মদতে ভারতীয় ভূখণ্ডে কয়েক হাজার বাংলাদেশি ঢুকে পড়েছিল বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। কোচবিহারের নারায়ণগঞ্জ সীমান্তে পাচারকারীদের বাধা দিতে গেলে আক্রান্ত হয় বিএসএফ।

গত জানুয়ারির শেষে কোচবিহার সীমান্তে কাঁটাতার দিতে বাঁধা পর্যন্ত দেয় বাংলাদেশ। বিএসএফ ও গ্রামবাসীদের বাধা দেয় বিজিবি। বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতির জেরে সীমান্তে নিরাপত্তা আঁটসাঁট করেছে সীমান্তরক্ষী বাহিনী। মেখলিগঞ্জে ভারত বাংলাদেশের দীর্ঘ সীমান্তে কাঁটাতার নেই। সেখানে কুয়াশা অন্ধকারকে কাজে লাগিয়ে পাচার থেকে শুরু অনুপ্রবেশ ঘটছে বলে অভিযোগ।

বিএসএফের তৎপরতায় বারবারই পিছু হটেছে বিজিবি। বাংলাদেশি অনুপ্রবেশ আটকাতে বিজিবিকে বারবার সতর্ক করা হয়েছে ভারতের তরফে। তারপরেও সীমান্তে অপরাধমূলক কাজে উসকানি দিচ্ছে বিজিবি। আর এবার সরাসরি বিএসএফের উপর হামলা চালানো হল। গিতালদহে বিএসএফকে লক্ষ্য করে ধেয়ে এল পাথর ইঁট। জখমও হলেন ২ জওয়ান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+