পাট্টা নিয়ে কালোবাজারি রুখতে উদ্যোগ কোচবিহার পৌরসভার
পাট্টা নিয়ে বহু দিন ধরে চলছিলো কালোবাজারি। এই কালোবাজারি রুখতে বিভিন্ন উদ্যোগ নিলো কোচবিহার পৌরসভা।
পাট্টা নিয়ে বহু দিন ধরে চলছিলো কালোবাজারি। এই কালোবাজারি রুখতে বিভিন্ন উদ্যোগ নিলো কোচবিহার পৌরসভা। এদিন কোচবিহার শহরের পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে প্রায় শতাধিক মানুষের হাতে তুলে দেওয়া হবে পশ্চিমবঙ্গ সরকারের সহায়তায়। আজ রবিবার কোচবিহার ৪ নম্বর ওয়ার্ডে এলাকাবাসীর সাথে পাট্টা নিয়ে কালোবাজারি রুকতে পথে নামলেন পৌরপিতা সহ পৌরসভার কর্মীরা।

রবিবার এলাকার সাথে জনসংযোগ করার পাশাপাশি সাধারণ মানুষদের সাথে কথা বলেন। আজ কুচবিহারে পৌরপিতা ৪৩ জন মানুষের কাছে কথা দিয়েছেন পাট্টা নিয়ে কোনো সমস্যা হবেনা। তিনি আরো বলেন যদি পাট্টা নিয়ে কোনো মানুষ টাকা চায় অথবা কালোবাজারি করার চেষ্টা করে তাই আগে থেকেই মানুষকে সচেতন করার পাশাপাশি এই ধরনের উদ্যোগ নিয়ে এই ধরনের কাজ নিয়েছে বলে জানান পৌরপিতা ভূষণ সিং।
এর পাশাপাশি তিনি বলেন আগামী দিনে শহরের প্রত্যেকটি ওয়ার্ডে যথাসম্ভব মানুষকে নিঃশর্ত জমির দলিল প্রদান করা হবে। পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সকাল থেকেই এক প্রকার জনসংযোগ কর্মসূচি করলেন পৌরপিতা।












Click it and Unblock the Notifications