কনভয়ে হামলা, কালো পতাকা তৃণমূলের, রাহুল সিনহা বললেন মমতাই করাচ্ছেন এসব
তাঁর কনভয়ের উপর হামলার অভিযোগ ওঠে। তাঁকে কালো পতাকা দেখানো হয়। এসবই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হয়েছে বলে অভিযোগ রাহুলের।
হুগলি, ৯ জানুয়ারি : আহত জেলা বিজেপি নেত্রীকে দেখতে গিয়ে তৃণমূল কংগ্রেসের প্রবল বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি নেতা রাহুল সিনহা। উত্তরপাড়া-কোতরাং পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদবের নেতৃত্বে বিক্ষোভের মুখে পড়েন তিনি। তাঁর কনভয়ের উপর হামলার অভিযোগ ওঠে। তাঁকে কালো পতাকা দেখানো হয়। এসবই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হয়েছে বলে অভিযোগ রাহুলের।
তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে রোজভ্যালি কাণ্ডে গ্রেফতারের পর দিন দলীয় কর্মী সমর্থকরা বিজেপি নেত্রী কৃষ্ণা ভট্টাচার্যের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান। তাঁর হিন্দমোটরের বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। বোমবাজি করা হয় বলে অভিযোগ। এদিন রাহুল সিনহা দেখতে যান কৃষ্ণাদেবীকে। কলকাতায় ফিরে আসার সময় উত্তরপাড়ায় তাঁর গাড়ি আটকান তৃণমূল সমর্থকরা। গো ব্যাক স্লোগান তোলেন তাঁরা।

তৃণমূল কংগ্রেস সমর্থকদের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের ধস্তাধস্তি হয়। কোনওরকমে তাঁর কনভয় সরিয়ে আনা হয় উত্তরপাড়া থানায়। পরে ইমেল মারফত উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেন রাহুল সিনহা।
তিনি অভিযোগে বলেন, তৃণমূল পুরসভার চেয়ারম্যানে নেতৃত্বে এই হামলা হয়েছে। তৃণমূলের শীর্ষ নেতৃত্বই এই হামলায় মদত দিয়েছে। সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও অভিযোগের তির ছোড়েন রাহুল সিনহা। নোট বাতিলের জেরে সাধারণ মানুষ হয়রান হচ্ছেন, তার উপর বিজেপির রাজ্য নেতারা জেলায় এসে অশান্তি ছড়াচ্ছেন।
-
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয় অব্যাহত! টিম ডেভিড ঝড়ে উড়ে গেল চেন্নাই সুপার কিংস -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের












Click it and Unblock the Notifications