রাজ্যে ১০ মেডিক্যাল কলেজ! ২০২১-এর দিকে লক্ষ্য রেখে তৎপরতা শুরু বিজেপির
বিজেপির পাখির চোখ ২০২১-এর বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যের উন্নয়নে নজর দিতে তৎপর কেন্দ্র। সেই তথ্যই তুলে ধরতে চায় বিজেপি।
বিজেপির পাখির চোখ ২০২১-এর বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যের উন্নয়নে নজর দিতে তৎপর কেন্দ্র। সেই তথ্যই তুলে ধরতে চায় বিজেপি। ২০১২-২২-এর দিকে লক্ষ্য রেখে রাজ্যের ১০ টি নতুন মেডিক্যাল কলেজ তৈরির কথা বলা হয়েছে পিআইবি-র ওয়েবসাইটে। তবে সূত্রের খবর অনুযায়ী এগুলির মধ্যে অনেকগুলির কাজ এগিয়েছে অনেকটাই।

পিআইবির ওয়েবসাইটে স্বাস্থ্য মন্ত্রকের একটি নির্দেশিকা তুলে ধরা হয়েছে। তাতে বলা হয়েছে, সারা দেশে দুটি ধাপে ৮২ টি মেডিক্যাল কলেজ তৈরি কথা। এর জন্য রাজ্যগুলিকে কেন্দ্রের তরফে ৬০:৪০ ভাগে সাহায্যও করা হবে। প্রথম ধাপে ২০২০ সালের মধ্যে সারা দেশে ৫৮ টি মেডিক্যাল কলেজ তৈরির কথা বলা হয়েছে। এর মধ্যে রয়েছে রাজ্যের পাঁচটি। সেগুলি হল বীরভূম( রামপুরহাট), কোচবিহার, ডায়মন্ডহারবার, পুরুলিয়া, রায়গঞ্জ। তবে সূত্রের খবর অনুযায়ী এই পাঁচটি মেডিক্যাল কলেজ তৈরি কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে।
প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার উল্লেখ করেন রাজ্যে মেডিক্যাল কলেজ বাড়ানোয় তাঁর সরকারের সাফল্যের কথা। কিন্তু সেইসব মেডিক্যাল কলেজ তৈরিতে যে কেন্দ্র ৬০ শতাংশ সাহায্য করছে, তা প্রচারে তুলে ধরতে চায় বিজেপি।
দ্বিতীয় পর্যায়ে রাজ্যে যে পাঁচটি মেডিক্যাল কলেজ তৈরির কথা বলা হয়েছে সেগুলির মধ্যে রয়েছে, বারাসত, উলুবেড়িয়া, আরামবাগ, ঝাড়গ্রাম, তমলুক। এরজন্য লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ২০২১-২২ সাল।
বর্তমানে থাকা জেলা কিংবা রেফারেল হাসপাতালগুলিকে পরিবর্তন করে মেডিক্যাল কলেজ তৈরির কথা বলা হয়েছে। সারা দেশে তালিকায় থাকা ৮২ টির মধ্যে ৩৯ টি ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে।












Click it and Unblock the Notifications