এবার মোদীর সভা নিয়ে টানাপোড়েন জলপাইগুড়িতে! কৃষকদের নিয়ে পথে তৃণমূল

এবার মোদীর সভা নিয়ে টানাপোড়েন জলপাইগুড়িতে। ৮ ফেব্রুয়ারি জলপাইগুড়ির ময়নাগুড়ির চূড়াভাণ্ডারে ৩১ নম্বর জাতীয় সড়কে ধারের মাঠেপ্রধানমন্ত্রীর সভা হওয়ার কথা।

এবার মোদীর সভা নিয়ে টানাপোড়েন জলপাইগুড়িতে। ৮ ফেব্রুয়ারি জলপাইগুড়ির ময়নাগুড়ির চূড়াভাণ্ডারে ৩১ নম্বর জাতীয় সড়কে ধারের মাঠে প্রধানমন্ত্রীর সভা হওয়ার কথা। সেই সভার মাঠ নিয়ে শুরু হয়ে টানাপোড়েন। তৃণমূলের দাবি, ফসল থাকায় জমি দিতে নারাজ কৃষকরা। বিজেপির অভিযোগ, পুরোটাই শাসকদলের চক্রান্ত।

এবার মোদীর সভা নিয়ে টানাপোড়েন জলপাইগুড়িতে! কৃষকদের নিয়ে পথে তৃণমূল

জলপাইগুড়ির ময়নাগুড়ির চূড়াভাণ্ডারে ৩১ নম্বর জাতীয় সড়কে ধারে মাঠে শুরু হয়ে গিয়েছে মঞ্চ তৈরির কাজ। তবে তৃণমূলের প্রাথমিক দাবি, জমির একাংশে এখনও ফসল রয়েছে। তাই সেই জমির কৃষকরা জমি দিতে নারাজ। জমির কৃষকরা যে অরাজি তা জানিয়েও দিয়েছেন। কোনও কোনও কৃষক জানিয়েছেন, তাঁদের জোর করে টাকা দেওয়া হয়েছে, জমিতে থাকা ফসলের জন্য।

শনিবার এলাকার অনিচ্ছুক কৃষকদের নিয়ে মিছিল করে তৃণমূল। ময়নাগুড়ি থানায় তৃণমূলের তরফে ডেপুটেশনও দেওয়া হয়। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, ওই মাঠে ক্রিকেট টুর্নামেন্টের জন্য তারা আগে থেকেই অনুমতির জন্য আবেদন করে রেখেছে। কীভাবে একই জায়গায় দুটি কর্মসূচির অনুমতি দেওয়া হয়, তা নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয় তৃণমূল নেতৃত্বও।

পাল্টা প্রতিবাদে নেমেছে বিজেপি। ঘটনাটি পুরোপুরি সাজানো বলে অভিযোগ করেছেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। যাঁদের জমি সভার জন্য নেওয়া হয়েছে, তাঁদের কাছ থেকে আগেই অনুমতি নেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি। বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রেরও অভিযোগ করেছেন তিনি। রাজু বন্দ্যোপাধ্যায়ের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা ময়নাগুড়ির চূড়াভাণ্ডারের মাঠেই হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+