অনুব্রত-র বীরভূমের পথে হাঁটল দমদম! পাল্টা দিল বিরোধীরাও
অনুব্রত মণ্ডলের বীরভূমের বাতাসার প্রয়োগ শুরু হয়ে গেল দমদমে। পরিষ্কার করে বলতে গেলে তৃণমূলের তরফে দমদমেরপথ চলতি মানুষজনের কাছে বাতাসা পৌঁছে দেওয়া হচ্ছে।
অনুব্রত মণ্ডলের বীরভূমের বাতাসার প্রয়োগ শুরু হয়ে গেল দমদমে। পরিষ্কার করে বলতে গেলে তৃণমূলের তরফে দমদমের পথ চলতি মানুষজনের কাছে বাতাসা পৌঁছে দেওয়া হচ্ছে। ঠিক যেভাবে দেওয়া হয়েছিল বীরভূমে। পাল্টা দিয়েছে বিরোধীরাও। শাসকের কাছে তরমুজ খাওয়াতে ডাক দিয়েছে সিপিএম।

দমদমে বাতাসা বিলি
বীরভূমের বাতাসা বিলি পৌঁছে গেল প্রায় ১৬০ কিমি দূরে দমদমে। কামারহাটি পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নিজের ওয়ার্ডে সাধারণ ভোটারদের মধ্যে বাতাসা বিলি শুরু করেছেন। তবে তিনি বলেছেন, ছোট বাতাসা সাধারণ মানুষের জন্য। আর বড় বাতাসা থাকবে বিরোধী দলের নেতাদের জন্য।

'ভোটের ফল প্রকাশের পর গঙ্গাস্নান'
দমদমের বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্য জানিয়েছেন, ২৩ মে-র পর নিজেরাই গঙ্গাস্নান করতে যাবে।

তরমুজ খাওয়ানোর পক্ষে সিপিএম
সিপিএম নেতা তথা কামারহাটির সিপিএম বিধায়ক মানস মুখোপাধ্যায়, গরমে তৃণমূল তরমুজ খাওয়াতে পারে। তাতে পেট ভাল থাকবে।












Click it and Unblock the Notifications