১১ থেকে ১৫ জুলাই প্রবল প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা উত্তরবঙ্গে! জারি লাল সতর্কতা

১১ থেকে ১৫ জুলাই প্রবল প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা উত্তরবঙ্গে! জারি লাল সতর্কতা

মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশে অবস্থান করছে। এছাড়াও তা পূর্ব উত্তর প্রদেশ থেকে ছত্তিশগড় হয়ে দক্ষিণ ওড়িশা পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ ওড়িশার ওপর অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। যেই কারণে ১১ থেকে ১৫ জুলাই উত্তরবঙ্গের পাঁচ জেলায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস। সতর্কবার্তায় অতিরিক্ত বৃষ্টিপাতের কথাও বলা হয়েছে।

শনিবারের জন্য সতর্কতা

শনিবারের জন্য সতর্কতা

শনিবার উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন ৫ জেলায় অতিভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। জারি করা হয়েছে লাল সতর্কতা। বলা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতিরিক্ত বৃষ্টি হতে পারে। এছাড়াও মালদহ ও দুই দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎও আঘাত হানতা পারে বলে জানানো হয়েছে।

রবিবারের জন্য সতর্কতা

রবিবারের জন্য সতর্কতা

শনিবারের মতো রবিবারের জন্যও লাল সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে। জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে অতিরিক্ত বৃষ্টি হবে বলে পূর্বাভাসে জানিয়েছে হাওয়া অফিস। এই সময়ে উত্তরবঙ্গের বাকি জেলাগুলির দু একটি জায়গায় ভারী বৃষ্টি হবে বলে জানানো হয়েছে।

পরের ৩ দিনের জন্য কমলা সতর্কতা

পরের ৩ দিনের জন্য কমলা সতর্কতা

সোম, মঙ্গল ও বুধবারের জন্য দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। যেই কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। তবে অন্য জেলাগুলিতেও এই সময়ে সময়ে বৃষ্টি হবে।

সম্ভাব্য ভূমি ধস ও বন্যার সতর্কতা

সম্ভাব্য ভূমি ধস ও বন্যার সতর্কতা

অতি বৃষ্টির কারণে ভূম ধসে রাস্তা বন্ধ হয়ে যেতে পারে। জন জমতে পারে নিচু এলাকায়। কোনও কোনও জায়গায় বন্যাও হতে পারে। সতর্কতায় বলা হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+