High Court: ১০ মাসেও কাগজ পেল না এনআইএ! দাঁড়িভিট-কাণ্ডে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবকে তলব হাইকোর্টের

Calcutta High Court: দাঁড়িভিটে ছাত্রমৃত্যুর ঘটনায় (student death case in Daribhit) আদালত অবমাননার রুল জারি কলকাতা হাইকোর্টের। রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং এডিজি CID র বিরুদ্ধে রুল জারি করলেন বিচারপতি রাজাশেখর মান্থা। আদালতের দেওয়া NIA তদন্তের নির্দেশ ১০ মাসেও কার্যকর হয়নি। আর না হওয়ায় রুল জারি।

NIA র হাতে নথি এবং পরিবারকে আর্থিক সাহায্য না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি মান্থা। আগামী ৫ ই এপ্রিল খ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং এডিজি CID-কে আদালতে হাজিরা দিতে হবে। এবং কেন দালতের নির্দেশ মানা হয়নি সে বিষয়ে আদালতকে জানাতে হবে বলে নির্দেশে জানিয়েছে হাইকোর্ট (Calcutta High Court) ।

High Court

বলে রাখা প্রয়োজন, উত্তর দিনাজপুরের দ্বারিভিটে পুলিশের গুলিতে দুই যুবকের মৃত্যুর ঘটনা ঘটে। আর সেই ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। কিন্তু এই নির্দেশের ১০ মাস পেরিয়ে গিয়েছে। কিন্তু এখনও তা কার্যকর হয়নি বলে দাবি আইনজীবীর।

আর সেই সমস্ত নথী সিআইডির হাতেই এখনও আছে বলেও দাবি। কিন্তু জাতীয় তদন্তকারী সংস্থার হাতে তা কেন তুলে দেওয়া হল না, তা নিয়ে এদিন হাইকোর্টের (Calcutta High Court) প্রবল ক্ষোভের মুখে স্বরাষ্ট্র দফতর। শুধু তাইনয়, ঘটনায় নিহতদের ক্ষতি পূরণের নির্দেশ পালন করেনি রাজ্য।

ফলে আদালত অবমাননার মামলায় কড়া পর্যবেক্ষণ করেন বিচারপতি মান্থা। বলেন, হাইকোর্টের অর্ডার কি খেলার জিনিস? পুলিশ কি মনে করছে? হাইকোর্টের অর্ডার না মানলেও চলবে? কিন্তু পুলিশ যদি ভাবে কোর্ট অর্ডার না মানলেও চলবে, তাহলে ভুল করছে। কেনো আদালত অবমাননার জন্য তার বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপের নির্দেশ দেবো না? এদিন মামলার শুনানিতে কলকাতার পুলিশ কমিশনারের ভূমিকায় চরম ক্ষুব্ধ বিচারপতি রাজা শেখর মান্থা এমনই পর্যবেক্ষণ করেন।

শুধু তাই নয়, আগামী শুনানিতে তাকে ভার্চুয়ালি হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আদালত ক্ষুব্ধ, পুলিশ কমিশনারের হয়ে কালীঘাট থানার ওসি রিপোর্ট দেওয়ায়। আদালতের বক্তব্য, পুলিশ কোর্টের অর্ডার গুরুত্ব সহকারে নিচ্ছে না। আদালতের সতর্কতা, ভুলে যাবেন না, হাইকোর্টের ক্ষমতা।

২২ মার্চ পরবর্তী শুনানি। ওইদিন সিপিকে তলব করেছে কলকাতা হাইকোর্ট। ভার্চুয়াল মাধ্যমে হাজিরা দিলেই হবে বলে জানা গিয়েছে। আদালতের ((Calcutta High Court) নির্দেশ মেনে রাজ্যের মুখ্যসচিব এবং সরাষ্ট্রসচিন হাজিরা দেন কিনা সেদিকেই নজর সবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+