বাংলা থেকে দেশের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে, বিস্ফোরক দিলীপ, নিরাপত্তা নিয়ে খোঁচা অধীরের

বাংলাতেই কি বিচ্ছিন্নতাবাদী শক্তিরা বেড়ে উঠছে? রবিবারও এই বিষয় নিয়ে উত্তপ্ত থাকল বঙ্গ রাজনীতি। একদিকে দিলীপ ঘোষ, অন্যদিকে অধীর চৌধুরী। সংসদে হানার ঘটনা নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দিয়েছেন। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ললিত ঝায়ের সঙ্গে বাংলার সম্পর্ক সম্পূর্ণ অস্বীকার করেছেন।

সংসদ ভবনে অতর্কিত হামলার ঘটনায় জোর চর্চা চলছে। বঙ্গ বিজেপি রীতিমতো আক্রমণাত্মক হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে। ললিত ঝা কলকাতায় থাকত। এই কথা জানা যাচ্ছে। এবার সেই বিষয় নিয়ে সরব হয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

ilip Ghosh and Adhir Chowdhury

বাংলা থেকেই দেশের বিরুদ্ধে লাগাতার চক্রান্ত হচ্ছে। এমনই গুরুতর অভিযোগ তুললেন সাংসদ দিলীপ ঘোষ। সংসদ হামলার ঘটনায় ললিত ঝার সঙ্গে কলকাতার যোগ রয়েছে। এমন কথা শোনা গিয়েছে। একাধিক ঘটনার কথা তুলে ধরেছেন দিলীপ ঘোষ। বিচ্ছিন্নতাবাদী শক্তির জায়গা হয়ে যাচ্ছে এই রাজ্য? প্রশ্ন তাঁর।

সংসদে যারা হামলা চালিয়েছে তাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের যোগাযোগ কতটা? সেই ইঙ্গিত দিলীপ ঘোষ করেছেন। শুধু তাই নয়, তারা সংসদ হামলা নিয়ে সোচ্চার হচ্ছেন। তারাই কি ঘটনার নেপথ্যে রয়েছে? তৃণমূল কংগ্রেসকে জবাব দিতে হবে। বাংলা কি আফগানিস্তান, পাকিস্তান হয়ে যাচ্ছে? এমনই বিস্ফোরক মন্তব্য করলেন দিলীপ ঘোষ।

যদিও এই বিষয় নিয়ে বাংলার বিরুদ্ধে অভিযোগ তুলতে নারাজ কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। তিনি সংসদ ভবনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। নতুন সংসদ ভবনে এমন শিথিল নিরাপত্তা কীভাবে থাকল? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কীভাবে এই দায়িত্ব সামলাচ্ছেন? তিনি প্রশ্ন তুলেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ক্ষমা চাওয়া উচিত। এমনই বক্তব্য অধীর চৌধুরীর। শুধু তাই নয়, ওই দিন সংসদ ভবনে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত। নিরাপত্তার কতটা খামতি রয়েছে, সেটি পরিষ্কার চোখে আঙুল দিয়ে দেখানো হল।

এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলার সঙ্গে ললিত যোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। বিজেপি অপপ্রচার কুৎসার রাজনীতি করে। বাংলাকে বরাবর অপপ্রচারে জড়িয়ে ফেলে। এমন অভিযোগ তাঁর গলায়। বাংলা কখনওই নিরাপত্তার সঙ্গে আপোষ করে না। সোজাসাপটা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সংসদ ভবনে নিরাপত্তার ফাঁক ছিল। আরও বেশি নিরাপত্তার জন্য নজরদারির প্রয়োজন। এমনই দাবি তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+