মুখ্যমন্ত্রীর উপদেশ মানল কংগ্রেস! বাংলায় তেলেভাজা বিকিয়ে অভিনব প্রতিবাদ
মুখ্যমন্ত্রীর উপদেশ মানল কংগ্রেস! মমতার রাজ্যেই অভিনব প্রতিবাদ সনিয়ার দলের
তেলেভাজা বিক্রি করে কংগ্রেস কর্মীরা প্রতিবাদে শামিল হলেন। ঘটনাটি পশ্চিম বর্ধমানের আসানসোলের। কংগ্রেসর তরফ থেকে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে বেকারি ইস্যুতে বিক্ষোভ দেখানো হচ্ছিল। সেখানেই তেলেভাজা বিক্রি করে প্রতিবাদ চলে।

পকোড়া বিক্রি করে প্রতিবাদ
কংগ্রেস নেতা সবিক মুখোপাধ্যায় জানিয়েছেন, তাঁরা দেশের বেকারির বিরুদ্ধে প্রতিবাদ করছেন। পকোড়া বিক্রি করে তাদের বিক্ষোভকে চিহ্নিত করতে চাইছেন তাঁরা।

কেন্দ্র ও রাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ
দেশের বর্তমান বেকারির জন্য কংগ্রেসের তরফে রাজ্য ও কেন্দ্র উভয় সরকারকেই দায়ী করা হয়। ব্যানারে লেখা ছিল ডিগ্রি আছে, কিন্তু চাকরি নেই। অপর পোস্টারে লেখাছিল ৪৫ বছরের মধ্যে সব থেকে বেশি বেকারি।

মুখ্যমন্ত্রী উপদেশ দিয়েছিলেন তেলেভাজার দোকান খোলার
মুখ্যমন্ত্রীর কাছে তেলেভাজাটাও শিল্প। বিরোধীরা বারবার সমালোচনা করলেন, তিনি নিজের বিশ্বাস আঁকড়ে থেকে বারবারই বলে থাকেন তেলেভাজার দোকান খুলুন। তাঁর মতে কোনও কাজই ছোট নয়। ক্ষমতার আসার পরবর্তী সময় থেকেই তিনি এই উপদেশ দিয়ে এসেছেন। মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গিয়েছিল, তাঁর পাড়ার কয়েকটি তেলেভাজার দোকানকে তিনি চেনেন, যাঁরা তেলেভাজা বিক্রি করে চার-পাঁচ-দশতলা বাড়ি করেছেন।

কটাক্ষ করেছিলেন বণিকসভার কর্তারা
নাম প্রকাশে অনিচ্ছুর বণিকসভার কর্তারা কটাক্ষা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপদেশের। তাঁরা বলেছিলেন, মনে হয়, উনি বাংলায় শিল্প শব্দটির সঙ্গে ইংরেজি ইন্ডাস্ট্রি শব্দ গুলিয়ে ফেলেছেন।












Click it and Unblock the Notifications