লখিমপুর-হিংসার ঘটনায় অভিনব প্রতিবাদ, মৌনব্রত নেবেন কংগ্রেস সভাপতিরা

কংগ্রেসের তরফে জানানো হয়েছে, রাজভবন বা কেন্দ্রের সরকারি অফিসের বাইরে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তাঁরা 'মৌন ব্রত' পালন করবেন।

লখিমপুর-কাণ্ডে প্রতিবাদ জারি রাখল কংগ্রেস। কংগ্রেসের সমস্ত প্রদেশ ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধানরা সোমবার লখিমপুর খেরি হিংসার ঘটনায় তিন ঘণ্টা মৌন-প্রতিবাদে সামিল হচ্ছেন। কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের অবিলম্বে অপসারণ এবং তাঁর ছেলে আশিস মিশ্রকে গ্রেফতারের দাবিতে তিন ঘণ্টার 'মৌনব্রত' পালনে পথে নামছেন কংগ্রেস সভাপতিরা।

লখিমপুর-হিংসার ঘটনায় অভিনব প্রতিবাদ, মৌনব্রত কংগ্রেসের

কংগ্রেসের তরফে জানানো হয়েছে, রাজভবন বা কেন্দ্রের সরকারি অফিসের বাইরে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তাঁরা 'মৌন ব্রত' পালন করবেন। পঞ্জাব কংগ্রেসের প্রধান নভজ্যোৎ সিং সিধু শুক্রবার রাতে লখিমপুর খেরিতে পৌঁছনোর পর থেকেই 'মৌনব্রত' পালন করছেন। তিনি অনশনও শুরু করে ছিলেন। শনিবার পুলিশ অভিযুক্ত আশিস মিশ্রকে জিজ্ঞাসাবাদ শুরু করার পর তিনি তা প্রত্যাহার করেন।

কংগ্রেস লখিমপুর খেরি হিংসার বিরুদ্ধে প্রতিবাদে নেমে দেশব্যাপী বিক্ষোভ ছড়িয়ে দিতে চাইছে। হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল বিজ বলেন, সিধুর 'মৌনব্রত' আসলে কংগ্রেস এবং দেশের জন্য উপকারী। বিজ বলেন, "কংগ্রেস নেতা সিধু মৌনব্রত রেখেছেন। যদি তিনি তা চিরকাল ধরে রাখতে পারেন, তাহলে এটি কংগ্রেস এবং দেশের জন্য খুবই উপকারী হবে।"

শনিবার যুব কংগ্রেস কর্মীরা নয়াদিল্লিতে বিক্ষোভ করেন। এবং দিল্লি পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন। কৃষক ইউনিয়নের পক্ষে সম্মিলিত কিষাণ মোর্চা জানিয়েছে, এই ঘটনায় নিহত চার কৃষক ও একজন সাংবাদিকের মৃত্যুতে শোক প্রকাশ করতে বিভিন্ন রাজ্যের কৃষকরা ১২ অক্টোবর লখিমপুর খেরিতে পৌঁছবেন। কৃষক সংগঠনগুলি ১৮ অক্টোবর ট্রেন অবরোধ করবে এবং ২৮ অক্টোবর লখনউতে একটি মহাপঞ্চায়েত সভা করবে।

কংগ্রেস নেতা পবন খেরা শনিবার এক সংবাদ সম্মেলনে বলেন, "গোরখপুর থেকে লখিমপুর পর্যন্ত গণতন্ত্রের যাত্রা দেখিয়ে দিয়েছে যে, সরকারের শক্তি কেবল দরিদ্রদের জন্যই প্রযোজ্য। যখন শক্তিশালী ব্যক্তিদের কথা আসে, তখন বিজেপির সরকার তথা উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ সরকার হাঁটু গেড়ে বসে পড়ে।"

তিনি আরও বলেন, "আমরা কীভাবে আশা করব যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর সব মন্ত্রীরা রাজধর্ম মেনে চলবেন। যখন তিনি নিজেই গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর পরামর্শ উপেক্ষা করেছিলেন, তখন নরেন্দ্র মোদীকে নিয়ে সেই আশা করাই বৃথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কেুই রাজধর্ম পালন করেননি এখনও পর্যন্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+