দুয়ারে সরকারের পাল্টা কংগ্রেসের বাজারে বাজারে কর্মসূচি, দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে সোচ্চার অধীর

দুয়ারে সরকােরর পাল্টা কংগ্রেসের বাজারে বাজারে কর্মসূচি, দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে সোচ্চার অধীর

তৃণমূলের দুয়ারে দুয়ারে কর্মসূচির পাল্টা এবার বাজারে বাজারে কর্মসূচি নিেয় ময়দানে নামল কংগ্রেস। বুধবার কান্দি বাসস্ট্যান্ডে এই এই কর্মসূচির সূচণা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। মোদী ও মমতা সরকারের কল্যাণে বাজার অগ্নিমূল্য। ফড়েদের দাপটে বাড়ছে জিনিসের দাম। আক্রমণ শানিয়ে বাজারে বাজারে সভা করবে কংগ্রেস এমনই ঘোষণা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। প্রসঙ্গত উল্লেখ্য অধীর চৌধুরী দায়িত্ব নেওয়ার পর নতুন করে কংগ্রেসের আন্দোলনে জোয়ার এসেছে।

কংগ্রেসের কর্মসূচি

কংগ্রেসের কর্মসূচি

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এবার রাস্তায় নামল কংগ্রেস। রাজ্যজুড়ে বাজারে বাজারে কর্মসূচির ডাক দিয়েছে প্রদেশ কংগ্রেস। বুধবার সকালে কান্দি বাসস্ট্যান্ডে এই কর্মসূচির ঘোষণা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সরব হয়েছেন তাঁরা। তিনি অভিযোগ করেছেন মোদী আর মমতা মিলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছে। সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে জিনিসের দাম বেড়ে যাওয়ায়।

রাজ্য জুড়ে কর্মসূচি

রাজ্য জুড়ে কর্মসূচি

রাজ্য জুড়ে বাজারে বাজারে কর্মসূচি করবে কংগ্রেসে কর্মীরা। রাজ্যের একাধিক শহরে বাজারে বাজারে সভা করবেন তাঁরা। তাতে কংগ্রেস নেতারা সামিল হবেন। দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে সমাবেশ করবেন তাঁরা। সেখানে মোদী সরকারের কৃষি আইনের প্রতিবাদ জানাবেন কংগ্রেস কর্মীরা। একই সঙ্গে নিত্য প্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদেও জানাবেন।

মোদীকে আক্রমণ অধীরের

মোদীকে আক্রমণ অধীরের

মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে দেশকে বিক্রি করে দিচ্ছেন মোদী সরকার। বুধবার কান্দি বাসস্ট্যান্ডের সভায় এমনই অভিযোগ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি অভিযোগ করেছেন একাধিক আগে প্রতিশ্রুতি দিয়েছেন মোদী সরকার। একটিও পূরণ করেননি। মোদী সরকার করোনা নিয়ন্ত্রণের কথা প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সেটা করেননি তিনি। একের পর এক মিথ্যে প্রতিশ্রুতি গিয়েছেন প্রধানমন্ত্রী।

লোক বাড়ছে অধীরের আগমনে

লোক বাড়ছে অধীরের আগমনে

প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার পর কংগ্রেসের আন্দোলনে নতুন জোয়ার এসেছে বঙ্গে। একাধিক জায়গায় রাস্তায় মেেম মিটিং মিছিল করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তাতে বেশ ভিড় বাড়ছে। অধীরের সভাতেও জমায়েত বাড়তে শুরু করেছে। এতে নতুন করে উদ্যোম ফিরে পাচ্ছেন প্রদেশ কংগ্রেসের কর্মী সমর্থকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+