বিজেপির অপারেশন কমল জারি! তিন বিধায়কের পদত্যাগের পর কংগ্রেস নিল কড়া ব্যবস্থা

করোনার আবহেও অপারেশন কমল জারি রেখেছে বিজেপি। গুজরাটে বেশ কয়েকজন বিধায়ককে তাই রিসর্টে স্থানান্তরিত করল কংগ্রেস।

করোনার আবহেও অপারেশন কমল জারি রেখেছে বিজেপি। গুজরাটে বেশ কয়েকজন বিধায়ককে তাই রিসর্টে স্থানান্তরিত করল কংগ্রেস। ১৯ জুনের রাজ্যসভা নির্বাচনের আগে বিজেপির 'অপারেশন লোটাসে'র ধাক্কায় ইতিমধ্যে তিন কংগ্রেস বিধায়ক পদত্যাগ করেছেন। তারপরই মোদী-রাজ্য গুজরাটে কংগ্রেসী বিধায়কদের সরিয়ে গোপন স্থানে রেখে দেওয়া হল।

বিজেপির অপারেশন কমল! ভোটের আগে বিধায়কদের সরাল কংগ্রেস

৩ জুন অক্ষয় প্যাটেল এবং জিতু চৌধুরী পদত্যাগ করেন কংগ্রেস থেকে। এরপর ব্রিজেশ মিরজার পদত্যাগের ফলে ১৮২ সদস্যের বিধানসভায় কংগ্রেসের শক্তি হ্রাস পেয়ে ৬৫ হয়ে গিয়েছে। তারপরও যদি অপারেশন কমলে শক্তি হারাতে থাকে কংগ্রেস তবে একূল-ওকূল দু-কূলই যাবে।

আদালতের মামলার কারণে দুইটি আসন শূন্য রয়েছে। তাই গুজরাট বিধানসভায় কার্যকরী শক্তি বর্তমানে ১৭২-এ দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে উত্তর গুজরাটের বেশ কয়েকজন বিধায়ককে বনসকণ্ঠ জেলার আমবাজির নিকটবর্তী একটি রিসর্টে স্থানান্তরিত করা হয়েছে। সৌরাষ্ট্র অঞ্চলের বিধায়করা রাজকোটের একটি রিসর্টে স্থানান্তরিত হয়েছেন।

কংগ্রেস জানিয়েছে, গুজরাতের চারটি রাজ্যসভা আসনের নির্বাচনের দিন পর্যন্ত বিধায়করা ওই রিসর্টগুলিতে থাকবেন। কংগ্রেসের শীর্ষ নেতারা বিধায়কদের সঙ্গে মত বিনিময় করবেন এবং বর্তমান পরিস্থিতি এবং আসন্ন রাজ্যসভা নির্বাচন নিয়ে আলোচনা করবেন।

এর আগে, কংগ্রেস তার বিধায়কদের চলতি বছরের মার্চ মাসে জয়পুরের একটি রিসর্টে নিয়ে গিয়েছিল। এরপর রাজ্যসভা নির্বাচন করোনা-লকডাউনের কারণে পিছিয়ে দেওয়া হয়েছিল। এখন যা পরিস্থিতি কংগ্রেসের পক্ষে দু'টি রাজ্যসভা আসন জেতা কঠিন হতে পারে, যার জন্য তিনি সিনিয়র নেতা ভারতসিংহ সোলঙ্কি এবং শক্তিসিংহ গোহিলকে মাঠে নামিয়েছে কংগ্রেস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+