কৃষি আইন প্রত্যাহার: বিলম্বিত বোধোদয়! গাধা জল খায় গুলিয়ে, মোদী সরকারকে তীব্র কটাক্ষ অধীর চৌধুরীর
কৃষি আইন প্রত্যাহার: বিলম্বিত বোধোদয়! গাধা জল খায় গুলিয়ে, মোদী সরকারে তীব্র কটাক্ষ অধীর চৌধুরীর
দেশের মানুষের কাছে মাথা নত করতে হল মোদী (Narendra Modi) সরকারকে। তিন কৃষি আইন প্রত্যাহার (Repeal Farm Laws) প্রসঙ্গে এমনটাই প্রতিক্রিয়া জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury)। নীতির ভুলেই ৭০০ কৃষকের মৃত্যু হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

কালা কানুন বলেছিল কংগ্রেস
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন কৃষি আইন বাতিলের কথা ঘোষণা করেছেন। যা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছেন, সংসদে আইন পাশ হওয়ার পরেই কংগ্রেসের তরফে এই তিন আইনকে কালা আইন বলে, আইন প্রত্যাহারের দাবি তোলা হয়েছিল। সেই দাবি এখনও রয়েছে। সরকার বিভ্রান্ত করার চেষ্টাও করেছে সংসদে। স্বাধীনতার পরে কৃষক আন্দোলনের এই জয় সব থেকে বড় জয় বলে চিহ্নিত হবে বলেও জানিয়েছেন তিনি। কৃষকদের এই জয় অভিনন্দন যোগ্য বলে মন্তব্য করেছেন তিনি। অধীর চৌধুরী বলেছেন, এর আগে নোটবন্দি, জিএসটি, লকডাউন, টিকা নিয়েও ভুল পথে চালিত হয়েছে সরকার। তিনি ফের অভিযোগ করেছেন, কৃষিকে তিন আইনের মাধ্যমে কর্পোরেট পুঁজিপতিদের হাতে তুলে দিতে চেয়েছিল মোদী সরকার।

কৃষকের চাপ, মোদী বলছে বাপরে বাপ
অধীর চৌধুরী প্রশ্ন তাহলে গত ১১ মাস ধরে কৃষকরা আন্দোলন করার পরে সরকার পিছু হটতে বাধ্য হল। সারা পৃথিবীর কাছে মোদী সরকারের সংকট প্রকট হয়ে পড়ল। সবাই দেখেছে কৃষকদের ওপরে অত্যাচার। তিনি কটাক্ষ করে বলেছেন, কৃষের চাপে, মোদী বলছে বাপরে বাপ। সেই কারণে একদিন পরে হলেও আইন প্রত্যাহার করতে বাধ্য হল মোদী সরকার। আন্দোলনে প্রায় ৭০০ কৃষকের প্রাণ হারানোর ঘটনা নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন তিনি। যেসব কৃষকের প্রাণ গিয়েছে, তাঁদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও তিনি তুলেছেন।

ভোটের টোটকা
তিনি বলেছেন, উত্তর প্রদেশ, হরিয়ানা, পঞ্জাবের কৃষকরা সরে যাওয়ার জেরে ভোটের টোটকা হিসেবে এই আইন প্রত্যাহার বলে কটাক্ষ করেছেন তিনি। প্রদেশ কংগ্রেস সভাপতি কটাক্ষ করতে গিয়ে বলেছেন, গাধা জল খায় গুলিয়ে। এই সরকার সেটাই প্রমাণ করে দিল।

সরকারকে বিশ্বাস করছেন না কৃষকরা
অধীর চৌধুরী বলেছেন, সুপ্রিম কোর্টেও এই আইন নিয়ে ধাক্কা খেয়েছে মোদী সরকার। সর্বোচ্চ আদালত বলেছিল ১৮ মাস কিছু করা যাবে না। সরকারের বিশ্বাসযোগ্যতা চলে যাোয়ায় কৃষকরা সরকারকে ভরসা করতে পারছে না বলেও মন্তব্য করেছেন তিনি। প্রসঙ্গত আন্দোলনরত কৃষকদের তরফে বলে দেওয়া হয়েছে, সংসদে যতক্ষণ না পর্যন্ত এব্যাপারে ঘোষণা করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আন্দোলনে থাকবেন কৃষকরা। এটাও সরকারের আরেকটা ব্যর্থতা বলে মন্তব্য করেছেন তিনি।












Click it and Unblock the Notifications