বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে পরপর অবস্থান বিক্ষোভে কংগ্রেস

বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে পরপর অবস্থান বিক্ষোভে কংগ্রেস

লকডাউনের শুরু থেকেই অস্বাভাবিক বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রতিবাদে বালিগঞ্জে সিএসসির দফতরের সামনে প্রতিবাদ ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল দক্ষিণ কলকাতা প্রদেশ কংগ্রেসের প্রতিবাদী মঞ্চ।

বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে পরপর অবস্থান বিক্ষোভে কংগ্রেস

পাশাপাশি, বিল থেকে অত্যাধিক বেশি হারে বিদ্যুৎয়ের মাশুল মুকুবের দাবিও জানানো হয় প্রতিবাদ পঞ্চায়েত তরফে। ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ারকে ডেপুটেশন জমা দেওয়া হয় বলে জানান প্রতিবাদ মঞ্চের নেতা প্রদীপ প্রসাদ। এদিন শতাধিক আন্দোলনকারী এই অবস্থান বিক্ষোভ সামিল হন। প্রত্যেকের হাতে বিভিন্ন প্লাকার্ডে লেখা প্রতিবাদের ভাষা। কারো প্রশ্ন, মুম্বাই চেন্নাই দিল্লির থেকে কলকাতার বিদ্যুতের দাম বেশি কেন ? কারো দাবি ভুতুড়ে অবাস্তব বিদ্যুৎ বিলের বিরুদ্ধে সরব হন।

এদিন অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলাকালীন প্রতিবাদী মঞ্চের কংগ্রেস নেতা প্রদীপ প্রসাদ প্রদীপ প্রসাদ জানান, এই লকডাউনয়ের বাজারে গৃহস্থের বাড়িতে এমনিতেই খাওয়া যাচ্ছে না। তার উপর অত্যধিক টাকার বিল যাচ্ছে। তারা এই বিপুল পরিমাণ বিদ্যুতের মাশুল মেটাবেন কীভাবে কিভাবে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং বিল মুকুবের দাবি জানাচ্ছি। তাঁর আরো অভিযোগ, সিএসসি সাথে বর্তমান রাজ্য সরকারের একটা গোপন বোঝাপড়া রয়েছে। সে কারণেই রাজ্য সরকার চুপ করে রয়েছে।

এর আগে রাজ্যে বিদ্যুৎ বিল নিয়ে একাধিকবার সরব হয়েছে সিপিএম কংগ্রেস বিজেপি।আগামী তিন মাসের বিদ্যুৎ বিল মুকুব করার দাবি জানিয়ে রাজ্যের একাধিক জায়গায় বাম এবং কংগ্রেস পরিষদীয় দল এবিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিও লিখেছেন তারা। লাভ কিছু হয়নি। তাই এদিনের আন্দোলন থেকে আগামীতে যুব কংগ্রেস বড়সড় আন্দোলনে নামতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেয় আন্দোলনকারীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+