‘চৌকিদারে’র চেহারা বদলে দিয়েছে কংগ্রেস, মোদীকে রাফালে মামলায় তোপ রাহুলের

মমতার বাংলায় এসে নরেন্দ্র মোদীকে দ্ব্যর্থহীন ভাষায় বিঁধলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তিনি বলেন, মোদীকে সিংহাসনচ্যুত করবে কংগ্রেসই। কংগ্রেসই ‘চৌকিদারে’র চেহারা বদলে দিয়েছে।

মমতার বাংলায় এসে নরেন্দ্র মোদীকে দ্ব্যর্থহীন ভাষায় বিঁধলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তিনি বলেন, মোদীকে সিংহাসনচ্যুত করবে কংগ্রেসই। কংগ্রেসই 'চৌকিদারে'র চেহারা বদলে দিয়েছে। এখন চৌকিদার মুখ চুপসে গিয়েছে। ঠিকঠাক ভাষণ পর্যন্ত দিতে পারছে না। রাফালে মামলায় মোদীকে নাকাল করে ছেড়েছে কংগ্রেস।

‘চৌকিদারে’র চেহারা বদলে দিয়েছে কংগ্রেস, মোদীকে রাফালে মামলায় তোপ রাহুলের

লোকসভা নির্বাচনের প্রচারে রায়গঞ্জে এসে রাহুল বলেন, ২০১৯-এর ভোট কংগ্রেসই মোদীকে হারিয়ে নতুন সরকার প্রতিষ্ঠা করবে। তার কারণ কংগ্রেসই পারে দেশকে ন্যায় দিতে। মানুষ বুঝতে পেরেছে মোদী সরকার এসে কী ক্ষতি করেছে দেশের। মোদী দেশের গরিবদের কথা ভাবেননি। ক্ষেত-মজুরের কথা ভাবেননি।

কিন্তু কংগ্রেস বারবার গরিব মানুষের পক্ষে। কংগ্রেসই পারবে 'ন্যায়' দেবে। একদিকে ন্যায় যোজনার পরিষেবা দেবে কংগ্রেস, অন্যদিকে রাফালে-সহ সমস্ত মামলায় দেশকে ন্যায় দেবে কংগ্রেস। রাহুলের সাফ কথা, কংগ্রেস পার্টি ২০১৯-এর নির্বাচনে নরেন্দ্র মোদীকে হারাবে। তারপরই রাফালে হাওয়াই জাহাজে যে চুরি হয়েছে তার তদন্ত হবে, সাজাও হবে।

রাহুল হুঁশিয়ারি দেন, যাঁরা রাফালে মামলায় জড়িত, তাঁরা কেউ বাঁচবে না। এটাই সত্যি। এদিনই সুপ্রিম কোর্ট রাফালে মামলায় তদন্তের নির্দেশ দিয়েছে। আর তাতেই মোদীজির মুখ চুপসে গিয়েছে। ভোটে হারার পর কী হবে, তা ভেবে দেখুন আপনারা। আপনারা সঙ্গে থাকুন, মোদীকে আমরা হটিয়ে ছাড়বই।

লোকসভা ভোটের প্রথম দফার প্রাক মুহূর্তে রাজ্যে প্রচারে এসে ঝড় তুলে রাহুল গান্ধী বলেন, আমি জনতার পক্ষে, মানুষের পক্ষে, ছোট শিল্পের পক্ষে। মোদীর পকেট থেকে টাকা জনগণের পকেটে ঢোকাবো, এ কথা দিয়ে যাচ্ছি। নরেন্দ্র মোদী অনিল আম্বানিদের জন্য একটা হিন্দুস্তান একটা মা-বোনেদের হিন্দুস্তান বানাতে চান। আমি একটা হিন্দুস্তানের পক্ষে। দুটো হিন্দুস্তান বানাতে চাই না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+