জম্মুতে ড্রোন হামলা, কাশ্মীর নীতি নিয়ে মোদী সরকারকে নিশানা করে বিস্ফোরক অধীর
জম্মুতে ড্রোন হামলা, কাশ্মীর নীতি নিয়ে মোদী সরকারকে নিশানা করে বিস্ফোরক অধীর
কেন্দ্রীয় সরকারের (narendra modi govt) কাশ্মীর (kashmir) নীতির কড়া সমালোচনায় লোকসভায় কংগ্রেস (congress) দলের নেতা অধীর চৌধুরী (adhir chowdhury) । এদিন তিনি বহরমপুরে বলেছেন, ২ বছর আগে লোকসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ৩৭০ ধারা তুলে নেওয়ার ফলে কাশ্মীরে সন্ত্রাস বন্ধ হবে, দুর্নীতি ও জাল টাকার লেনদেন বন্ধ হয়ে যাবে। তার বদলে এখন সেখানে ড্রোনে হামলা হচ্ছে।

উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে কটাক্ষ
২০১৯-এর ৫ আগস্ট জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নিয়েছিল কেন্দ্রীর সরকার। সেই ঘটনার দুবছর পূর্তি হওয়ার পথে। গত বৃহস্পতিবার কাশ্মীরের পরিস্থিতি পর্যালোচনার জন্য সেখানকার ১৪ জন রাজনৈতিক নেতাকে ডেকে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অধীর চৌধুরী বলেন, সেই সময় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী দু বছর আগে সংসদে বলেছিলেন, ৩৭০ ধারা তুলে নেওয়ায় কাশ্মীরে সন্ত্রাস, দুর্নীতি বন্ধ হবে। কালো টাকার লেনদেনও বন্ধ হবে। কাশ্মীরে উন্নয়ন ঘটাতে সেখানকার লোকেদের চাকরি দেওয়া হবে, শিল্প প্রতিষ্ঠা হবে। যদিও তার কিছুই হয়নি বলে অভিযোগ করেছেন অধীর চৌধুরী।

স্থানীয় স্তরে জঙ্গি তৈরি হচ্ছে
কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, আগে পাকিস্তান থেকে সন্ত্রাসবাদীরা এসে কাশ্মীরে হামলা করতো। বর্তমানে বিদেশি জঙ্গির বদলে স্থানীয় স্তরে জঙ্গি তৈরি হচ্ছে। এখনও সেখানে সন্ত্রাস, দুর্নীতি চলছে। তিনি অভিযোগ করে বলেন, প্রতিদিন কোথাও না হামলা হচ্ছে, রক্তপাত চলছে।

মর্যাদার হারিয়েছে কাশ্মীর
এদিন তিনি বলেন, এখনও পর্যন্ত কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফেরানো হল না। তিনি বলেন, একটা রাজ্যকে ভেঙে কেন্দ্রশাসিত অঞ্চল করে দেওয়া হল। পৃতিবীতে কোথাও এমন হয়নি। দুবছর আগে সেখানকার নেতাদের জেলবন্দি করা হয়েছিল। এখন তাঁদের জেল থেকে ছাড়িয়ে নিয়ে এসে আলোচনা করছেন মোদী। তিনি বলেন, বিজেপি সরকারের ব্যর্থতার জন্য কাশ্মীর আজও অশান্ত।

জম্মুতে হামলা নিয়ে কটাক্ষ
বহরমপুরের সাংসদ এদিন জম্মুতে ড্রোন হামলা নিয়েও কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করেন। তিনি বলেন, এটা দেখলেই বোঝা যাবে আমাদের নিরাপত্তা কতটা ভঙ্গুর। নিরাপত্তা যে শতছিদ্র হয়ে গিয়েছে, এটা তার প্রমাণ। তিনি বলেন, স্থানীয় মানুষের বিশ্বাস অর্জনের মধ্যে দিয়েই একটা এলাকার নিরাপত্তা নিশ্চিত করা যায়।

জম্মু ও কাশ্মীরে ড্রোনের মাধ্যমে হামলা
গভীর রাতে জম্মুতে বিমানবন্দরের পাশে বায়ুসেনার ঘাঁটিতে পাঁচ মিনিটের ব্যবধানে পরপর দুটি বিস্ফোরণ। কেন্দ্রশাসিত অঞ্চলের ডিজিপি দিলবাগ সিং বলেছেন, বিষয়টি সীমান্তের ওপারের ষড়যন্ত্র। এই ঘটনায় জড়িত সন্দেহে এখনও পর্যন্ত দুজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছেছে এনএসজি। এরপরেই সীমান্ত এলাকায় থাকা দেশের একাধিক বিমানঘাঁটিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।












Click it and Unblock the Notifications