হাতে মাস্ক, থার্মাল গান! বহরমপুরের রাস্তায় 'অ্যাকচুয়াল' অধীর চৌধুরী

হাতে মাস্ক, থার্মাল গান! বহরমপুরের রাস্তায় 'অ্যাকচুয়াল' অধীর চৌধুরী

লকডাউনের জেরে আটকে পড়েছিলেন দিল্লিতে। বিমান চলাচল শুরু হতেই ফেরেন বহরমপুরে। মানুষকে সঙ্গে নিয়েই তাঁর কাজ। তাই এবার মানুষকে সচেতন করতেই রাস্তায় নেমে পড়লেন বহরমপুরের কংগ্রেস সাংসদ তথা লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী।

বহরমপুরের রাস্তায় অধীর

বহরমপুরের রাস্তায় অধীর

রাজ্যের যেসব জেলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেশি, সেইসব জেলার মধ্যে অন্যতম মুর্শিদাবাদ। আর সেই জেলারই সাংসদ প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এদিন সাধারণ মানুষকে সচেতন করতে রাস্তায় নামেন তিনি। এদিন বহরমপুরের গির্জা মোড় থেকে কান্দি বাসস্ট্যান্ড পর্যন্ত পায়ে হাঁটেন তিনি।

কারও মাথায় ধরলেন থার্মাল গান

কারও মাথায় ধরলেন থার্মাল গান

মুখে মাস্ক আর করোনা করোনা প্রোটেক্টর লাগিয়ে রাস্তায় নামে অধীর। তাঁর হাতে ছিল থার্মাল গান। অনেকের তাপমাত্রা পরীক্ষা করতে দেখা যায় তাঁকে।

মাস্ক পরিয়ে দেন অধীর

মাস্ক পরিয়ে দেন অধীর

শহরের রাস্তায় অনেককেই মাস্ক পরিয়ে দিতে দেখা যায় স্থানীয় সাংসদকে।

অমিত শাহকে জবাব

অমিত শাহকে জবাব

এদিন অমিত শাহের ভার্চুয়াল সভা নিয়ে জবাব দেন অধীর। তিনি বলেন, চারদিকে ভার্চুয়াল হচ্ছে। একটু অ্যাকচুয়াল হোক। তিনি আরও বলেন, এই মুহুর্তে করোনার হাত থেকে বাংলাকে বাঁচানো সব রাজনৈতিক দলের প্রধান কাজ হওয়া উচিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+