পরিযায়ীদের সাহায্য, প্রযুক্তিকে হাতিয়ার করে মমতার থেকে কয়েক কদম এগিয়ে অধীর

একদিকে ফোন পেলেই পরিযায়ীদের কাছে খাবার পৌঁছনোর চেষ্টা। অন্যদিকে তাঁদের বাড়ি ফেরাতে রেলমন্ত্রী ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা। কিন্তু লক্ষ লক্ষ পরিযায়ী।

একদিকে ফোন পেলেই পরিযায়ীদের কাছে খাবার পৌঁছনোর চেষ্টা। অন্যদিকে তাঁদের বাড়ি ফেরাতে রেলমন্ত্রী ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা। কিন্তু লক্ষ লক্ষ পরিযায়ী। তাঁদের নাম ঠিকানাই বা কীভাবে যোগাড় করা যাবে, সেই চ্যালেঞ্জ একটা ছিলই। এব্যাপারে প্রযুক্তির সাহায্য নিয়েছেন লোকসভায় বিরোধী দলনেতা অধীর চৌধুরী।

প্রযুক্তির সাহায্যে পরিযায়ীদের নাম নথিভুক্ত

প্রযুক্তির সাহায্যে পরিযায়ীদের নাম নথিভুক্ত

রাজ্যে যেসব জেলা যেতে বেশি সংখ্যক মানুষ ভিন রাজ্যে কাজ করতে যান, তার মধ্যে মুর্শিদাবাদ অন্যতম। ফোন পেয়ে তাঁদের কাছে সাহায্য পৌঁছে দিয়েছেন। কিন্তু তাঁদেরকে বাড়ি ফেরানোটা চ্যালেঞ্জের। নাম ঠিকানা জোগাড় করতে অধীর চৌধুরী বেছে নেন গুগল ডকুমেন্টকে। যেখানে ইতিমধ্যেই নাম নথিভুক্ত করিয়েছে বহু মানুষ। এঁদের মধ্যে মুর্শিদাবাদেরই প্রায় একলক্ষ ষাট হাজার মানুষ রয়েছেন। ( নিচের লিঙ্ক দেখতে অনুরোধ: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeAj2DhaqIndycAdIXg3IFvXgA5cLpri8VmpwvKyTgy02WMDg/viewform )

সংশ্লিষ্ট রাজ্য প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে তালিকা

সংশ্লিষ্ট রাজ্য প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে তালিকা

কোন কোন রাজ্যের কোন কোন ব্লকে কারা, কিংবাব কত জন আটকে রয়েছেন এই প্রযুক্তির সাহায্যে তা সংগ্রহের কাজ চলছে। যেটুকু সংগ্রহ করা হয়েছে, তা সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলির হাতে তুলে দেওয়া হয়েছে।

পাঠানো হয়েছে নবান্নে

পাঠানো হয়েছে নবান্নে

শুধু পরিযায়ীরা যেখানে আটকে রয়েছেন সেইসব রাজ্য সরকারগুলির কাছেই নয়, নবান্নে মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবের কাছেও তা পাঠানো হয়েছে। মুখ্যসচিব তার প্রাপ্তি স্বীকার করেছেন বলেও জানা গিয়েছে।

আটকে থাকা মানুষের সংখ্যা নিয়ে ধারনা ঠিল না, বলছেন অধীর

আটকে থাকা মানুষের সংখ্যা নিয়ে ধারনা ঠিল না, বলছেন অধীর

যে কাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার করতে পারেনি, আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের একটা তালিকা, তা করে দেখিয়েছেন অধীর। এপ্রসঙ্গে তিনি বলেন, দেশের এত প্রান্তে এত মানুষ এভাবে আটকে রয়েছেন, এর কোনও ধারনা তাঁর ছিল না। সরকারে না থাকলেও, দরকারে থাকার তিনি চেষ্টা করছেন বলে জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+