‘তৃণমূলকে রক্ষা করার মতো ভ্যাক্সিন নেই’! ভার্চুয়ালে নয়, অ্যাকচুয়াল তোপ অধীরের

‘তৃণমূলকে রক্ষা করার মতো ভ্যাক্সিন নেই’! ভার্চুয়ালে নয়, অ্যাকচুয়াল তোপ অধীরের

বিশ্বজুড়ে করোনা সংক্রমণ মহামারীর রূপ নিয়েছে। ভারত তথা বাংলারও রক্ষা নেই করোনা পরিস্থিতিতে। এই অবস্থায় রাজ্যের শাসকদলে আবার এক নয়া সংক্রমণ তৈরি হয়েছে। কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিয়ে বলেন, করোনা সংক্রমণ থেকে রাজ্য রক্ষা পেলেও, তৃণমূল কি পাবে?

‘তৃণমূলকে রক্ষা করার মতো ভ্যাক্সিন নেই’

‘তৃণমূলকে রক্ষা করার মতো ভ্যাক্সিন নেই’

অধীর চৌধুরী বলেন, মুর্শিদাবাদের বুকে তৃণমূল কংগ্রেসে ভাঙন ধরে গিয়েছে। গোটা জেলাজুড়ে তণমূলে ভাঙনের প্রবল গতি বর্তমানে। তৃণমূল তাই পুলিশ দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে। কিন্তু এই সংক্রমণ থেকে তৃণমূলকে রক্ষা করার মতো কোনও ভ্যাক্সিন এখনও আবিষ্কার হয়নি। তৃণমূলের পতন অবশ্যম্ভাবী।

ভার্চুয়ালে নয়, অ্যাকচুয়ালে বিশ্বাসী অধীর

ভার্চুয়ালে নয়, অ্যাকচুয়ালে বিশ্বাসী অধীর

শুধু তৃণমূলকেই নয়, বিজেপিকেও একই বন্ধনীতে রেখে আক্রমণ শানান অধীর চৌধুরী। তিনি বলেন, আমরা ভার্চুয়ালে নয়, অ্যাকচুয়ালে বিশ্বাস করি। এই যোগদান কিন্তু ভার্চুয়াল নয়, অ্যাকচুয়াল। এই অ্যাকচুয়াল ব়্যালিই কংগ্রেসকে আবার প্রাসঙ্গিক করে তুলবে। রাজ্যে তৃণমূল আর কেন্দ্রে বিজেপির অপশাসনের মুক্তি ঘটাবে।

টোটকার মতো কাজ, কংগ্রেসের শক্তিবৃদ্ধি

টোটকার মতো কাজ, কংগ্রেসের শক্তিবৃদ্ধি

করোনা লকডাউনের মধ্যে পরিযায়ী শ্রমিকদের নিয়ে অধীর চৌধুরীর ভূমিকা ছিল প্রশংসাযোগ্য। তাঁর পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ানোই টোটকার মতো কাজ করেছে কংগ্রেসের শক্তিবৃদ্ধি ঘটাতে। মুর্শিদাবাদে অধীর চৌধুরীর গড়ে ফের কংগ্রেসের শক্তিবৃদ্ধি হল তৃণমূল কংগ্রেস ভেঙে। ফলে ফের জোয়ার আসতে চলেছে মুর্শিদাবাদে।

নবাব-গড়ে কংগ্রেসের আধিপত্য ফিরছে!

নবাব-গড়ে কংগ্রেসের আধিপত্য ফিরছে!

অধীর চৌধুরীর চেষ্টায় ভিনরাজ্য থেকে ঘরে ফিরে কংগ্রেসের পতাকা তুলে নিতে দেখা গেল তৃণমূল কর্মী-সমর্থকদের। মুর্শিদাবাদের বড়ঞায় তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন কয়েকশো পরিবারের সদস্য-সদস্যারা। অধীর চৌধুরী এই ব্যাপারে জানান, মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেসের ভাঙন শুরু হয়ে গিয়েছে।

বর্ধমানেও বিরাট ভাঙন ধরে তৃণমূলে

বর্ধমানেও বিরাট ভাঙন ধরে তৃণমূলে

এর আগে বর্ধমানে ভাতারের বামশোল গ্রামে তৃণমূল কংগ্রেস ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগ দেন ৬০০ পরিবারের প্রায় আড়াই হাজার সদস্য। বর্ধমানের পর বড়ঞাতেও পরিযায়ী শ্রমিক পরিবারের সদস্যরা অধীর চৌধুরীর কাজে অনুপ্রাণিত হয়ে কংগ্রেসের ছত্রছায়ায় আসেন। তৃণমূলের পতাকা ছেড়ে তাঁরা তুলে নেন জাতীয় কংগ্রেসের পতাকা। তাঁদের কথায়, ভিনরাজ্যে তাঁরা যখন বিপদে ছিলেন, একমাত্র অধীর চৌধুরী তাঁদের পাশে দাঁড়িয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+