মোদীর হাতে অর্জুনের তিরটা দিয়ে দেখুন রাজ্যপাল ধনখড়, কী হয়! তীব্র কটাক্ষ অধীরের
মোদীর হাতে অর্জুনের তিরটা দিয়ে দেখুন রাজ্যপাল, কী হয়! তীব্র কটাক্ষ অধীরের
খোদ রাজ্যপাল জগদীপ ধনখড় বলছেন অর্জুনের তিরে পরমাণু শক্তি ছিল। তাঁর সেই মন্তব্য নিয়ে রাজ্-রাজনীতি তোলপাড় হচ্ছে। এবার লোকসভার কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী সরব হয়েছেন রাজ্যপালের বিরুদ্ধে। তিনি রাজ্যপালকে কটাক্ষ করে বলেন, রাজ্যপাল এবার সেই তিন মোদীর হাতে দিয়ে দেখুন। তিনি দিল্লিতে বসেই সবাইকে উড়িয়ে দেবেন।

অধীরের তোপে রাজ্যপাল
বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী আরও বলেন, রাজ্যপালের এহেন অলীক মন্তব্য রাজ্যের পক্ষে দুর্ভাগ্যের। আসলে উনি তো বিজেপিরই লোক। তাই এই সব কথা বলছেন। যে বাংলা থেকে চারজন নোবেল পেয়েছেন, সেই বাংলার রাজ্যপালের কাছে এমন অলীক কথাবার্তা বড়ই দুর্ভাগ্যের।

রাজ্যপালকে পরামর্শ অধীরের
এদিন তিনি রাজ্যপাল জগদীপ ধনখড়কে তাই পরামর্শও দেন। বলেন, রাজ্যাপাল এক কাজ করুন, ওই তিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে দিয়ে দিন। তিনি যাকে ইচ্ছা উড়িয়ে দিতে পারবেনষ কোনও ঝামেলার দরকার নেই, গবেষণার দরকার নেই, সেনাবাহিনীর দরকার নেই।

মোদী এক একটা করে তির ছাড়বেন
শুধু প্রধানমন্ত্রী দফতরে বসে এক একটা করে তির ছাড়বেন, আর পাকিস্তান উড়ে যাবে, আফগানিস্তান উড়ে যাবে, যাকে মনে করবেন তাকে উড়িয়ে দেবেন। রাজ্যপালকে এভাবেই কটাক্ষ করেন অধীর চৌধুরী। তিনি বলেন, একজন রাজ্যপালের কাছে এমন ধরনের কথা শোনা সত্যিই বড় দুঃখের।

রাজ্যপাল ঠিক কী বলেছিলেন
সোমবার ইঞ্জিনিয়ারিং ফেয়ারের অনুষ্ঠানে গিয়ে রাজ্যপাল বলেন, অর্জুনের তিরে ছিল পরমাণু অস্ত্রের শক্তি ছিল। বিজ্ঞানকে উড়িয়ে তিনি বলেন, বিংশ শতাব্দীতে নয়, উড়ন্ত যান ব্যবহার করা হয়েছিল রামায়ণেও। ভারতকে সতাই উড়িয়ে দেওয়া যাবে না। এর আগে এমন ধরনের মন্তব্য করেছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। তিনি বলেছিলেন মহাভারতের যুগে ইন্টারনেটের ব্যবহার ছিল।

রাজ্যপাল বিজেপি নেতাদের পথেই
বিজেপি নেতাদেরই পথ অনুসরণ করে রাজ্যপাল জগদীপ ধনখড় এদিন বালখিল্য করে ফেললেন। এর আগে দেখা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিপ্লব দেব, পীযুষ গোয়েল, দিলীপ ঘোষ বিজ্ঞানকে অবজ্ঞা করে নানা মন্তব্য করেছেন। এবার তাঁদের অনুসরণ করেই এক মন্তব্য করলেন রাজ্যপাল।












Click it and Unblock the Notifications